মেষে বুধ ও বৃহস্পতির মিলনে সম্মান, প্রতিপত্তি বাড়বে কাদের, সুখের দরজা খুলবে এদের
জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি ও বুধ গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বুধকে আমরা রাজকুমার গ্রহ বলেই জানি। বৃহস্পতি হল গ্রহের রাজা। এই গ্রহকেই আমরা দেবগুরু বলে মনে করি। শুভ গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন ১২ রাশির উপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে।
চলতি মাসে বুধ মেষ রাশিতে প্রবেশ করবে। সেখানে গুরু গ্রহ আগে থেকেই উপস্থিত রয়েছে। ১২ বছর পর বুধ ও বৃহস্পতির মিলন হবে। যার ফলে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। রাজকুমার গ্রহ বুধ মীন রাশি থেকে বেরিয়ে মেষ প্রবেশ করবে ২৬ মার্চ দুপুর ২ টো ৩৯ মিনিটে। ৯ এপ্রিল পর্যন্ত একই রাশিতে বিরাজ করবে সে।

- মেষ রাশি
মেষ রাশির ব্যক্তিরা এই সময়ে যা চাইবেন তাই করতে পারবেন। ব্যবসায় বিষয়ে যেকোনোও সিদ্ধান্ত নিতে পারেন। ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলতে পারবেন আপনারা। আপনার কাজের জায়গায় সকলেই আপনার প্রশংসা করবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি খুব সুখে থাকতে পারবেন। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি।
- কর্কট রাশি
আপনার কর্মজীবনে খুব সফলতা আসবে। কাজের জায়গায় আপনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিশেষ সুবিধা আপনি পাবেন। আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়বে। আপনি যদি কোনও স্কিমে অর্থ বিনিয়োগ করতে চান করতে পারেন। কেরিয়ারে আপনার জীবনে সফলতা আসবে। নতুন সম্পত্তি কিনতে পারেন। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন। যারা বেসরকারি চাকরি করছেন তাদের পদোন্নতি হতে পারে। সকল কাজে বাবা-মায়ের পূর্ণ সহযোগিতা পাবেন আপনি।
- তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। বিদেশ যাওয়ার সম্ভাবনা রয়েছে। আপনার পরিবারের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন।ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। যদি দূরে কোথাও ঘুরতে যেতে চান ঘুরতে পারেন। এসময় যারা গবেষণার কাজে যুক্ত তারা নতুন চাকরি পেতে পারেন। যারা অবিবাহিত রয়েছেন তাদের জীবনে ভালো সময়। সম্মান ক্রমশ বাড়বে। এই সময়ে আপনি নতুন কাজের অফার পাবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন এই রাশির জাতক জাতিকারা।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications