বক্রী মঙ্গলের প্রভাবে নতুন সম্পত্তি কেনার আগে বড়দের পরামর্শ নেবেন কারা
জ্যোতিষশাস্ত্রে, মোট বারোটি রাশির উল্লেখ রয়েছে। তার ভেতরে মঙ্গল গ্রহ হল অত্যন্ত শুভ গ্রহ। মঙ্গল হল শক্তি, সাহসিকতা, সাহসের কারক। মঙ্গল যখন বিপরীতমুখী হয় বা ঘর বদল করে তখন কিছু রাশির জাতক জাতিকাদের উপর ভালো ও খারাপ নানান প্রভাব ফেলে।
ডিসেম্বর মাসের ৭ তারিখ মঙ্গল কর্কট রাশিতে বক্রী হবে। আগামী বছর ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত একই অবস্থায় থাকবে। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের জীবনে নানান সমস্যা আসবে। কোনও কাজেই তারা এগিয়ে যেতে পারবেন না। সেই রাশির তালিকায় কারা রয়েছেন, জানুন।

- মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের এই সময়টি একদমই শুভ হয়। এসময় কোনও কাজে আপনি তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না। পরিবারে সকলের সঙ্গেই অশান্তি বাঁধতে থাকবে। পারিবারিক জীবনে বড় সমস্যা হতে পারে।
এসময় রাগ নিয়ন্ত্রণে রাখুন। অযথা কারোর সঙ্গে ঝগড়া অশান্তি হতে পারে। এসময় দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। যদি আপনি মাথা ঠান্ডা রেখে সব কাজ করেন তবেই এই জীবনে এগোতে পারবেন।
- কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের ওপর মঙ্গল গ্রহের বিশেষ প্রভাব পড়বে। এসময় নানা ধরনের সমস্যা আসবে। কর্মক্ষেত্রে নানান সমস্যার পড়তে হতে পারে আপনার। আপনার বেতন একদমই পাড়বে না। ভাই বোনের মধ্যে নানান সমস্যা বাঁধবে। কাজের জায়গায় অর্থ ক্ষতি হতে পারে। ব্যবসায় নানান সমস্যা আসবে। তাই আগে থেকেই সাবধান হোন আপনি।
- সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের অত্যন্ত খারাপ সময় শুরু হবে। এই সময় জীবন সঙ্গীর সঙ্গে ভালো ব্যবহার করুন। প্রেম জীবনে অসুবিধা আসবে। অংশীদারিত্ব ব্যবসায়ে বিনিয়োগ না করাই ভালো। এই সময় আর্থিক ক্ষতি হতে পারে। নতুন সম্পত্তি কেনার সময় সম্ভাবনা রয়েছে। তবে ভাইবোনের সঙ্গে অশান্তি বাঁধতে পারে। ব্যবসার পরিবেশ একদমই অনুকূলে থাকবে না।
- তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের একদমই শুভ সময় নয়। তাদের জীবনে নানান ক্ষতি হবে। এসময় কোনও কাজেই আপনি এগিয়ে যেতে পারবেন না। মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। তাই মাথা ঠান্ডা রেখে সব কাজ করবার চেষ্টা করুন। দাম্পত্য জীবনেও আপনার অশান্তি লেগে থাকবে আপনার। এসময় জীবনসঙ্গীর সঙ্গে অশান্তি বাঁধতে পারে। দাম্পত্য জীবনেও আপনি আপনার সুখে থাকতে পারবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications