মঙ্গলের বিপরীতমুখী গতির প্রভাবে কাদের জীবনে সাফল্য আসবে, জানেন আপনি?

জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে। ডিসেম্বর মাসের ৭ তারিখ মঙ্গল বিপরীতমুখী হয়েছে।

২০২৫ সালের ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত একই অবস্থায় থাকবে সে। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে, ভাগ্যের দ্বার খুলবে তাঁদের। জানুন সেই রাশির তালিকা কোন রাশির ব্যক্তিরা রয়েছেন। আপনি কি রয়েছেন সেই তালিকায়।

Business

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের এই সময়ে পরিবেশ অনুকূলে থাকবে। এসময় যেকোনও শুভ কাজ করতে পারবেন। বন্ধুদের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। বাবা-মায়ের সঙ্গে দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে।

সাহসিকতা ক্রমশ বাড়তে থাকবে। পরিবেশ আপনার অনুকূলেই থাকবে। কোনও কাজে আপনি পিছিয়ে যাবেন না। এসময় রাগ নিয়ন্ত্রণে রেখে করুন। সোনা ব্যবসায় খুব সফলতা আসবে। দাম্পত্য জীবনেও সুখ লেগে থাকবে আপনার।

  • বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের উপর মঙ্গল গ্রহের বিশেষ প্রভাব পড়বে। তাই আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। স্ত্রীর সঙ্গে বিবাদ ছিল তা মিটিয়ে উঠতে পারবেন। দাম্পত্য জীবনে সুখী হবেন আপনি। মানসিক চাপ আগের থেকে কমবে।

তাছাড়া আপনি যদি অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করেন। সেখান থেকে লাভ হবে। যারা সোনা ব্যবসা করছেন কিংবা মডেলিংয়ে কাজে যুক্ত তাদের অর্থপ্রাপ্তি হতে পারে। এই সময় আপনার আয় ক্রমশ বাড়তে থাকবে। বাড়তি খরচ আসতে আসতে কমতে থাকবে।

  • মকর রাশি

মকর রাশির জাতক জাতিকাদের উপর এই গ্রহের শুভ প্রভাব পড়বে। কর্মক্ষেত্রে আপনি অনেক উপার্জন করতে পারবেন। কঠিন পরিশ্রম করলে সেখানেও সফলতা অর্জন করতে পারবেন। জীবন সঙ্গীর সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন। স্ত্রীর সঙ্গে যে বিবাদ ছিল, তা কাটিয়ে উঠতে পারবেন।

কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। এসময় মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। নতুন ব্যবসায় বিনিয়োগে লাভবান হবেন। আপনি আপনার পরিশ্রম অনুযায়ী সাফল্য পাবেন। সাহস ও বীরত্ব বৃদ্ধি পাবে। জীবনসঙ্গীর কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+