মিথুনে প্রবেশ করতে চলেছে মঙ্গল, বাড়তি খরচে লাগাম দেবেন কোন রাশির জাতকরা?

মার্চ মাসে ১৩ তারিখ মঙ্গল গ্রহ মিথুন রাশিতে পাড়ি দিতে চলেছে। এই সময় সকল রাশির ব্যক্তিদের ওপরে বিশেষ প্রভাব ফেলবে। সেনাপতি মঙ্গল চার-রাশিক জাতক জাতিকাদের খুব অশুভ সময় শুরু হবে।

জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে আমরা গ্রহদের সেনাপতি বলেই জানি। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে। মার্চ মাসে ১৩ তারিখ মঙ্গল গ্রহ মিথুন রাশিতে পাড়ি দিতে চলেছে। এই সময় সকল রাশির ব্যক্তিদের ওপরে বিশেষ প্রভাব ফেলবে। সেনাপতি মঙ্গল চার-রাশিক জাতক জাতিকাদের খুব অশুভ সময় শুরু হবে। সকাল ৫ টা ৩৩ মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করবে মঙ্গল, ১০ মে দুপুর ২ টো ১২ মিনিটে মঙ্গল মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে যাত্রা করবে। জেনে নিন সেই রাশির মধ্যে কারা রয়েছেন।

বৃষ রাশি

বৃষ রাশি

মঙ্গল ঘর পরিবর্তন করায় বৃষ রাশিদের খুব খারাপ সময় শুরু। এই সময় আপনার কথাবার্তা নিয়ন্ত্রণ রাখবেন। দাম্পত্য জীবনে নানান সমস্যায় পড়তে হবে আপনাকে। আর্থিক দিকে নানান অসুবিধা হবে। রাস্তায় বের হলে খুব সাবধানে বের হবেন। কারণ এই সময় আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। পায়ের ব্যথা বাড়তে পারে। গুপ্ত কোনও রোগ আবারও চাড়া দিতে পারে। তাই শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।

মিথুন রাশি

মিথুন রাশি

মঙ্গল ঘর পরিবর্তন করায় মিথুন রাশির জাতক-জাতিকাদের মানসিক ও আর্থিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। অফিসে নানান সমস্যার সম্মুখীন হতে হবে আপনাকে। যারা বেসরকারি চাকরি করছেন চাকরির জন্য আপনাকে বদলি হয়ে যেতে পারে। সেখানে গিয়ে আপনার সহকর্মীদের সঙ্গে আপনার অশান্তি শুরু হতে পারে। স্বামী-স্ত্রীর মধ্যে দাম্পত্য জীবনে আপনি সুখের মুখ দেখবেন না।

 বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশি

এই রাশির জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এসময় মানসিক চাপ যেমনি আপনার বাড়বে তেমনি বাড়ির জন্য যে লোন নিয়েছিলেন সেই লোন আপনি এসময় শোধ করতে পারবেন না। যে কাজেই হাত দেবেন সে কাজেই আপনি ব্যর্থ হবেন। এসময় ব্যবসায় আপনি বেশি টাকা বিনিয়োগ করবেন না। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো, কারণ আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই যা করবেন সাবধানে করুন।

ধনু রাশি

ধনু রাশি

মঙ্গল এই রাশির সপ্তম ঘরে প্রবেশ করতে চলেছে তাই এই রাশির খুব খারাপ সময় শুরু হবে। আপনার জীবনে সাফল্য আসবে না এই সময়ে। কাজের চাপ বাড়বে। আপনার এই সময়ে ক্ষতি হতে পারে। শত্রুরা আপনার ক্ষতি করবার জন্য চেষ্টা করছে। তাই খুব ভেবেচিন্তে কাজ করুন। আইনি মামলায় আপনি জড়িয়ে পড়তে পারেন। তাই প্রতিটি পদক্ষেপ নেওয়ার আগে দুবার ভাবুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+