মঙ্গলের ঘর বদলে কপালে অঢেল টাকা, সোনায় ভাগ্য মুড়তে চলেছে কোন রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে, মোট বারোটি রাশি, নয়টি গ্রহ, সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে। প্রত্যেকটি গ্রহই নিজের সময় মতো স্থান পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। তার ভেতরে একটি গ্রহ হল মঙ্গল। যাকে অত্যন্ত শুভ গ্রহ বলে মনে করা হয়।
মঙ্গলকে ভূমি, সম্পদ, সম্পত্তি, ক্রোধের কারক বলে মনে করা হয়। মঙ্গলকে সেনাপতি গ্রহ বলা হয়। অক্টোবর মাসের ২০ তারিখ কর্কট রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে তাদের। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের ওপর মঙ্গল গ্রহের বিশেষ প্রভাব পড়বে। এসময় ব্যবসায় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। সোনা ব্যবসায়ীদের আটকে থাকা প্রত্যেকটি কাজ আপনার হয়ে যাবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব সুখী হবেন। এসময় আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হতে চলেছে । অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার।
- বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পরিবেশ এই সময় অনুকূলে থাকবে। এসময় আপনার রাশির নবম ঘরে প্রবেশ করতে চলেছে এই গ্রহ। তাছাড়া আপনার সম্পত্তির পরিমাণ হু হু করে বাড়তে থাকবে।
আপনি নতুন গাড়ি, বাড়ি সম্পর্কে কিনতে পারেন। এসময় ব্যবসায় খুব লাভ হবে আপনার। সোনা ব্যবসায় আপনারা লাভের মুখ দেখবেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। কোনও শুভ অনুষ্ঠানের যোগ দিতে পারবেন। বাড়ির সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে।
- মেষ রাশি
মেষ রাশির ব্যক্তিরা এই সময় দূরে কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে আপনার। কোনও কাজে কেউ আপনাকে বাধা দেবে না। শত্রুরাও আপনার ক্ষতি করতে চাইলেও করতে পারবেন না। শিক্ষাক্ষেত্রে যারা যুক্ত তাদের নাম, যশ, খ্যাতি বাড়তে থাকবে।
মঙ্গল গ্রহের বিশেষ কৃপায় আপনার মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। যারা চাকরি খুঁজছিলেন তাদের চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় সফলতা আসবে। সোনা ব্যবসায় যারা যুক্ত তাদের অত্যন্ত শুভ সময়। কর্মক্ষেত্রে সকলের বিশেষ সহযোগিতা পাবেন আপনি। পরিবেশ আপনার অনুকূলে থাকবে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications