নক্ষত্র বদল করতে চলেছে মঙ্গল, গাড়ি, বাড়ি কপালে নাচছে কোন রাশির ব্যক্তিদের
জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। মঙ্গলকে গ্রহকে সেনাপতি গ্রহ বলেই মনে করা হয়। মঙ্গল যখন ঘর বদল করে কিংবা নক্ষত্র বদল করে তখন বারো রাশির উপরে নানান প্রভাব ফেলে। ১২ এপ্রিল মঙ্গল গ্রহ পুষ্য নক্ষত্রে প্রবেশ করবে সকাল ৬ টা ৩২ মিনিটে।
এই সময়ে মঙ্গল তৈরি করবে 'মঙ্গল পুষ্য যোগ’। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। মনের মানুষের সঙ্গে দেখা হবে তাদের। কোন রাশির ব্যক্তিরা রয়েছেন সেই তালিকায়।

- বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। পরিবেশ আপনার অনুকূলে থাকবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। যারা বেসরকারি চাকরি করছেন তাদের আর্থিক দিকে খুব লাভ হবে। অর্থ উপার্জনের বিশেষ সুযোগ পাবেন আপনি।
তাছাড়া প্রেম জীবনে আপনার শুভ সম্পর্ক বজায় থাকবে। আপনার সঙ্গীর সঙ্গে আপনি ভালো সময় কাটাতে পারবেন। পাহাড়ি কোনও এলাকায় ঘুরতে যেতে পারেন। এসময় বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করুন। এই সময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়িয়ে পড়বেন না। এটি আপনার জন্য খুব অশুভ হবে।
- কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিদের এই সময় কাছের মানুষের সঙ্গে দেখা হতে পারে। এই সময় যারা চাকরি করছেন তাদের অত্যন্ত শুভ সময়। এই সময় ব্যবসায় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। তাছাড়া ব্যবসায় প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন। আর্থিক পরিস্থিতি আগের থেকে খুব ভালো হবে। শরীর আপনার ভালোই থাকবে। কোনও কাজে পিছিয়ে পড়বেন না। দাম্পত্য জীবনে সুখী হবেন। এই সময় নতুন কোনও ব্যবসা শুরু করেন, সেখানেও সফলতা পাবেন আপনি। তাছাড়া অংশীদারিত্ব ব্যবসাতেও আপনার শুভ সময় শুরু হবে।
- কন্যা রাশি
কন্যা রাশির ব্যক্তিদের পরিবেশ অনুকূলে থাকবে। এই সময় আয় বাড়তে থাকবে আপনার। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। নতুন সম্পত্তি ফিরে পেতে পারেন। তাছাড়া ব্যবসায় খুব লাভ হবে। এসময়ে আর্থিক দিকে লাভ হবে। এই সময় আপনি যদি নতুন চাকরির পরীক্ষা দেন, যেখানে সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া যারা বেসরকারি চাকরি করছেন তাদের বেতন বাড়তে পারে। এসময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। জীবনে কোনও কাজে পিছিয়ে পড়বেন না আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications