মিথুনে প্রবেশ করে বক্রী মঙ্গল চাকরি থেকে ব্যবসায় কাদের লাভের মুখ দেখাবে, জানুন
জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। মঙ্গল যখন ঘর বদল করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশির ব্যক্তিদের উপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে। মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে। মঙ্গল ২০২৪ সালের ৭ ডিসেম্বর বিপরীতমুখী হয়েছিল।
২৪ ফেব্রুয়ারি মার্গী হয়ে যাবে এই গ্রহ। এর আগে মঙ্গল ২১ জানুয়ারিতে মিথুন রাশিতে প্রবেশ করবে। এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের ওপর মঙ্গলের শুভ প্রভাব পড়ায় তাদের ভাগ্যের দ্বার খুলবে। এসময় নয়া সম্পত্তির মালিক হবেন তারা। কোনও কাজেই পিছিয়ে যাবেন না। জানুন কোন রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলবে।

- বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের এসময় অত্যন্ত শুভ সময় শুরু হবে। কোনও কাজেই পিছিয়ে যাবেন না। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। তাছাড়া আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। আর্থিকদিকে যথেষ্ট লাভ হবে। চাকরি থেকে ব্যবসায় আসবে সফলতা। এসময় পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। কারোর সঙ্গে অযথা তর্কাতর্কিতে জড়াবেন না আপনি।
- তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের নবম ঘরে প্রবেশ করবে এই গ্রহ। তাই আপনারা ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। তাছাড়া প্রত্যেকটি কাজ সাহস করে করার চেষ্টা করুন। এসময় সাহসিকতা বাড়তে থাকবে। রাগ নিয়ন্ত্রণে রাখুন। কোনও কাজে পিছিয়ে পড়বেন না আপনি। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। নিজেকে শান্ত রেখে সব কাজ করবেন।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিদের উপর মঙ্গল গ্রহের শুভ প্রভাব পড়বে। তাই আপনার শরীর ও ভালো থাকবে। আটকে থাকা সব কাজ হয়ে যাবে। ব্যবসা সংক্রান্ত যে সমস্যাগুলো জীবনে ছিল তা কাটিয়ে উঠতে পারবেন। এই সময়ে আপনি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করবেন। এসময় প্রত্যেকটি গুরুত্বপূর্ণ কাজে সফলতা আসবে। কোনও কাজে পিছিয়ে পড়বেন না। এসময় দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। আপনি চাকরি, কর্মজীবনে অগ্রগতি, ব্যবসা ইত্যাদির জন্যও ভালো সুযোগ পাবেন।
- কীভাবে মঙ্গল গ্রহকে শক্তিশালী করবেন
মঙ্গল গ্রহকে জন্মকুণ্ডলীতে আরও শক্তিশালী হতে মঙ্গলবার করে হনুমানজির পুজো করুন। সেই সঙ্গে লাল কাপড়, মুসুরির ডাল দারিদ্র ব্যক্তিদের দান করুন। মশলাদার খাবার খাওয়া এড়িয়ে চলুন। সেই সঙ্গে রাগ নিয়ন্ত্রণে রাখুন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications