মঙ্গলের প্রভাবে এই রাশির ব্যক্তিদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে
মঙ্গলের প্রভাবে এই রাশির ব্যক্তিদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে
জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহের একটি বিশেষ স্থান রয়েছে। এই গ্রহকে ভূমি, সাহস, শক্তি, বিবাহের কারক বলেই মনে করা হয়। যে সকল ব্যক্তিদের জন্মকুণ্ডলীতে মঙ্গল গ্রহ দুর্বল স্থানে থাকে, তাহলে সেই ব্যক্তির জীবনে অনেক অশুভ প্রভাব দেখা দিতে পারে। জীবনে কখনোও উন্নতি করতে পারে না। আবারও মঙ্গলগ্রহকে গ্রহদের সেনাপতিও বলা হয়। বর্তমানে মঙ্গল বৃষ রাশিতে রয়েছে। অক্টোবর মাসের ১৬ তারিখ মঙ্গল মিথুন রাশিতে প্রবেশ করবে। এই রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। তবে, তিন রাশির ব্যক্তিদের খুব শুভ সময় শুরু হবে। জেনে নিন তাঁরা কারা।

মিথুন রাশি
এই সময় মিথুন রাশির জাতক জাতিকাদের খুব শুভ সময় শুরু হবে। এদের আয় বাড়বে। চাকরি ব্যবসায় উন্নতি হবে। আর্থিক দিকে অবস্থা আরোও ভালো হবে। জীবনে যা চাইবেন তাই পাবেন। যে কাজে হাত দেবেন সে কাজেই প্রশংসিত হবেন। সকল কাজে সাফল্য মিলবে। জীবনের সকল চাহিদা পূরণ হবে। দাম্পত্য জীবনে আপনার সুখ আসবে। নতুন সম্পত্তি কিনতে পারেন। স্ত্রীকে নিয়ে দূরে কোথাও ঘুরে আসুন। পারিবার আপনার সহায় থাকবে। তাই এই সময় মাথা ঠাণ্ডা রেখে চলবেন।

কর্কট রাশি
এই রাশির জাতক জাতিকাদের কর্মজীবনের শুভ সময় শুরু। আপনারা নতুন চাকরির প্রস্তাব পেতে পারেন। বিনিয়োগের জন্য সবথেকে ভালো সময়। এটি যে কোন কাজেই বিনিয়োগ করতে পারেন। আপনি দূরে কোথাও ভ্রমণে যেতে পারেন। অংশীদারিত্ব কাজে বিনিয়োগ করতে পারেন। নতুন ব্যবসা শুরু করতে পারেন। এটি আপনার জীবনের সবথেকে শুভ সময় বলে গণ্য করা হবে। গুপ্ত কোনও রোগ চারা দিতে পারে। তাই শরীর খারাপ হলেই আগেই ডাক্তারের পরামর্শ নিন। না হলে আপনাকে বিপদে পড়তে হতে পারে।

সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের জীবনে শুভ সময় আসবে। তাদের আটকে থাকা কাজ শুরু হয়ে যাবে। ভাগ্য তাদের সহায় থাকবে। পারিবারিক ও দাম্পত্য জীবনে অশান্তি মিটে যাবে। যে কাজই করবেন তা অবশ্যই সৎ পথে থেকে করার চেষ্টা করবেন। পারিবারিক দিকে আপনি উন্নতি করতে পারবেন। এই শুভ সময় আপনি মাতা পিতার বিশেষ আশীর্বাদ পেয়ে যাবেন। তাই যে কোন শুভ কাজে এই সময় করে ফেলার চেষ্টা করুন। প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সাফল্য লাভ করার সম্ভবনা রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications