আগামী মাস পর্যন্ত মঙ্গল মেষ রাশিতেই থাকবে, ভাগ্যের চাকা ঘুরতে চলেছে কোন কোন রাশির
আগামী মাস পর্যন্ত মঙ্গল মেষ রাশিতেই থাকবে, ভাগ্যের চাকা ঘুরতে চলেছে কোন কোন রাশির
জ্যোতিষশাস্ত্র অনুসারে প্রতিটি গ্রহ নির্দিষ্ট সময় অন্তর তাদের ঘর পরিবর্তন করে থাকে। যখন গ্রহগুলি তাদের ঘর পরিবর্তন করে তখন তারা কোনোও না কোনোও প্রভাব ফেলে সকল রাশির ওপর। সেটি কোন রাশির জন্য শুভ পরিবর্তন হতে পারে, আবার কোনও রাশির জন্য অশুভ পরিবর্তনও হতে পারে। জুন মাসের ২৭ তারিখ মঙ্গল গ্রহ মেষ রাশিতে প্রবেশ করেছে এবং ১০ অগাস্ট পর্যন্ত এই রাশিতেই থাকবে। যখন মঙ্গল গ্রহ ঘর পরিবর্তন করেছে সকল গ্রহকে এসে বিশেষভাবে প্রভাবিত করেছে সে। কিন্তু তিন রাশির জন্য শুভ সময় হতে চলেছে মঙ্গলের গমন। জেনে নিন সেই রাশিগুলি কী কী।

মিথুন রাশি
মিথুন রাশির ব্যক্তিদের মঙ্গল একাদশ ঘরে প্রবেশ করেছে। এই ঘর আয়, লাভের ঘর হিসেবে বিবেচিত। তাই এই সময় আপনাদের ভালো বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। আপনারা জীবনে ভালো অর্থ উপার্জন করতে পারবেন। আর্থিক দিকে শক্তিশালী হবেন এবং পাশাপাশি কাজের প্রশংসা পাবেন। ঊর্ধ্বতন কর্মকর্তাদের থেকে কাজের ক্ষেত্রে প্রশংসা পাবেন। এছাড়াও মঙ্গল আপনার সপ্তম ঘরের অধিপতি। তাই এই সময় আপনি জীবনসঙ্গীর সম্পূর্ণ সমর্থন পাবেন। পারিবারিক এবং দাম্পত্য জীবন আপনার সুখের হবে। অংশীদারিত্ব কাজে আপনি ভালো ফল পাবেন। এই সময় আপনি পান্না পড়তে পারেন। যা আপনার জন্য ভাগ্যবান রত্ন হতে পারে এবং জীবনের সকল কাজের সাফল্য আসতে পারে।

কর্কট রাশি
কর্কট রাশির ব্যক্তিদের জীবনে পরিবর্তন আসতে পারে। এই রাশির জাতক জাতিকাদের দশম ঘরে অবস্থান করছে মঙ্গল। এই ঘরকে কর্ম, চাকরি এবং আয়ের ঘর বলা হয়। তাই এই সময় নতুন চাকরি পেতে পারেন। চাকরিতে আপনার পদোন্নতি বাড়ার সম্ভাবনা রয়েছে। ইনক্রিমেন্ট হতে পারে আপনার। নতুন সম্পত্তি যানবাহন কিনতে পারেন। ব্যবসার দিকে বড় লাভ হতে পারে। ব্যবসায় আপনি নতুনভাবে বিনিয়োগ করতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে জীবনের সাফল্য পাবেন। এই সময়ে আপনি মুক্ত পড়তে পারেন যা আপনার জন্য ভাগ্যবান রত্ন হিসেবে বিবেচিত হতে পারে।

সিংহ রাশি
সিংহ রাশি জাতক-জাতিকাদের নবমঘরে অবস্থান করছে মঙ্গল। যাকে ভাগ্য ও বিদেশের ঘর বলা হয়। এই সময় আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। আর তার জন্য আপনি জীবনে সকল কাজে সাফল্য পেতে পারেন। এছাড়াও আপনার অনেকদিন ধরে আপনার কোথাও টাকা আটকে থাকলে সেই টাকা আপনি ফেরত পাবেন। যারা সরকারি চাকরি করছেন তাদের জন্য বিশেষ ভালো সময়। এছাড়াও যারা বেসরকারি চাকরিতে কর্মরত তাদের জন্য শুভ পরিবর্তন হবে। পদোন্নতি বাড়ার সম্ভাবনা রয়েছে। যদি কেউ চাকরির পরীক্ষা দিতে চান দিতে পারেন সেখানে আপনি সাফল্য পাবেন। বাইরে ঘুরতে যেতে পারেন। ভবিষ্যতে আপনার জন্য ভালো কোন কাজ অপেক্ষা করছে। এই সময়ে আপনার জন্য প্রবাল পাথর ভাগ্যবান রত্ন হিসাবে প্রমাণিত হতে পারে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications