মঙ্গল গোচরের কারণে বাড়তি খরচে লাগাম দিন ও মাথা ঠাণ্ডা রেখে চলুন এই রাশির ব্যক্তিরা

মঙ্গল গোচরের কারণে বাড়তি খরচে লাগাম দিন ও মাথা ঠাণ্ডা রেখে চলুন এই রাশির ব্যক্তিরা

জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে একটি শুভ গ্রহ বলেই মনে করা। মঙ্গল গ্রহ যখন ঘর পরিবর্তন করে বা বিপরীতমুখী হয় তখন সকল রাশিকে বিশেষভাবে প্রভাবিত করে সে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভও হতে পারে। মঙ্গলকে আমরা সুখ, কল্যাণের কারক বলেই জানি। নভেম্বর মাসে মঙ্গল বৃষ রাশিতে গমন করেছে। মার্চ মাসের ২৩ তারিখ পর্যন্ত মঙ্গল এই রাশিতেই থাকবে। অর্থাৎ পাঁচ মাস বৃষ রাশিতেই অবস্থান করবে মঙ্গল। এই সময় কিছু রাশির জীবনে সাফল্য আসবে। এই গ্রহ চার রাশির জীবনে সমস্যার কারণ হয়ে দাঁড়াবে, জেনে নিন কোন কোন রাশির জীবনে খুব খারাপ সময় শুরু হবে।

বৃষ রাশি

বৃষ রাশি

এই রাশির জাতক জাতিকাদের জীবনে অর্থনৈতিক দিকে সংকট আসতে পারে। তাদের খরচ ক্রমশ বাড়তে পারে। আয় কমতে পারে। আপনারা কোথাও এ সময় টাকা ধার দেবেন না। কারণ তারা আপনাদের তা ফেরত দেবে না। দাম্পত্য জীবনে নানা অশান্তি বাঁধবে। পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন না। ধৈর্যের সঙ্গে সব কাজ করার চেষ্টা করুন। আর্থিক দিকে উন্নতি করার চেষ্টা করুন। আপনাদের আয় ক্রমশ কমতে থাকবে।

মিথুন রাশি

মিথুন রাশি

এই রাশির জাতক-জাতিকারা পরিবারের সঙ্গে ভালোভাবে থাকতে পারবেন না। ভাই বোনের সঙ্গে আপনার সম্পর্ক নষ্ট হবে। শত্রুরা আপনার ক্ষতি করতে চাইবে। বিবাহিত জীবনে আপনার ক্রমশ মানসিক চাপের সৃষ্টি হবে। এই অবস্থা থেকে বেরোবার জন্য আপনাকে মাথা ঠান্ডা রেখে চলতে হবে। কাজের জায়গায় কখনোই আপনি মাথা গরম করবেন না। এ সময় আপনার স্যালারি বাড়বে না। সকলের সঙ্গে ভালো ব্যবহার করার চেষ্টা করুন।

কন্যা রাশি

কন্যা রাশি

মঙ্গল গঠনের কারণে কন্যা রাশির জাতক-জাতিকাদের জীবনে নানা অসুবিধার সম্মুখীন হবে। এই সময় আপনাদের চাকরি থেকে ব্যবসায় নানান প্রভাব পড়বে। মঙ্গলের ঘর পরিবর্তনে এই রাশির ব্যক্তিদের জীবনে এতটাই খারাপ প্রভাব পড়বে। তাদের মানসিক চাপের সৃষ্টি হতে পারে। এ সময় আপনাদের বস আপনাদের সান্নিধ্যে থাকবেন না। কাজের জায়গায় আপনার নানা অসুবিধা হবে। তবে মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করুন। প্রাণায়াম করতে পারেন। কারণ এ সময় দূরে কোথাও ঘুরতে যাবেন না।

মেষ রাশি

মেষ রাশি

মঙ্গল গ্রহের রাশি পরিবর্তনের কারণে মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে সাফল্যের সময় শুরু। এই সময় আপনার পুরনো রোগ ক্রমশ বাড়তে পারে। নতুন রোগ আপনাকে নতুন কোন রোগ আপনার জীবনে আসতে পারে। আপনি যেকোনোও সময় এখন বিনিয়োগ করবেন না। এসময় আপনার শরীরের দিকে বিশেষ নজর দিন। গুপ্ত রোগ আবারও চাড়া দিতে পারে। ব্যবসাক্ষেত্রে বিনিয়োগ করবেন না। কারণ সেখানে আপনার আর্থিক অবনতি হতে পারে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+