হোলির পরে মঙ্গলের ঘর বদল, ব্যবসায় মাথা ঠান্ডা রেখে চলবেন কারা
জ্যোতিষশাস্ত্রে মঙ্গল গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। মঙ্গলকে গ্রহের সেনাপতি বলেই মনে করা হয়। মঙ্গল যখন ঘর-বদল করে সকল রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। হোলির পরে অর্থাৎ এপ্রিল মাসে ৩ তারিখ দুপুর ১ টা ৫৬ মিনিটে মঙ্গল তার ঘর বদল করবে।
এসময় কর্কট রাশিতে প্রবেশ করবে এই গ্রহ। এসময় কিছু রাশির ব্যক্তিদের আর্থিক ক্ষতি হবে, ভাগ্যের দ্বার বন্ধ হবে কিছু রাশির ব্যক্তিদের। এসময় কোন রাশির ব্যক্তিদের জীবনে নানান সময় শুরু হবে। কাদেরই বা জীবনে নানান সমস্যা আসবে, জানুন।

- মেষ রাশি
মেষ রাশি জাতক জাতিকাদের চতুর্থ ঘরে প্রবেশ করবে এই গ্রহ। এই সময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন না । জীবনে সাফল্য পাবেন না। এসময় আপনার অনেক ক্ষতি হতে পারে। অপ্রয়োজনীয় খরচ এড়িয়ে চলার চেষ্টা করুন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। মায়ের শরীর খারাপ হতে পারে।
বড় কোনও রোগে আক্রান্ত থাকলে আগেই চিকিৎসকের পরামর্শ নিন। অর্থ লেনদেনের সময় খুব সতর্ক থাকুন। এসময় সহকর্মীদের বিশেষ পরামর্শ নিয়ে সব কাজ করবেন। কেরিয়ারে ক্ষেত্রে আপনাকে অনেক চ্যালেঞ্জ নিয়ে করতে হবে। এসময় দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন।
- মিথুন রাশি
মিথুন রাশির জাতক জাতিকাদের উপর মঙ্গল গ্রহের অশুভ প্রভাব পড়ায় তাদের খুব সাবধানে থাকতে হবে। এই সময় কোনও কাজেই আপনারা এগিয়ে যেতে পারবেন না। তাছাড়া শরীরের বিষয়ে একটু সতর্ক থাকুন। এসময় বড় কোনও কাজ করার আগে সাবধান করবেন।
সকলের সঙ্গে ঝগড়া, অশান্তি এড়িয়ে চলুন। যার কারণে আপনার মনে রাগ বাড়তে থাকবে। এই সময়ে পায়ে আঘাত লাগার সম্ভবনা থাকবে। পেশাগত জীবন নয়, ঘরোয়া সমস্যারও সমাধান হয়ে যাবে। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। কারোর সঙ্গে তর্কাতর্কি করবেন না। অতিরিক্ত ব্যয় করবেন না।
- মীন রাশি
মীন রাশির জাতক জাতিকাদের খুব খারাপ সময় শুরু হবে। এই সময় আপনার ব্যক্তিরা খুব চিন্তিত থাকবেন। কোনও কাজেই সফলতা আসবে না। মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। ব্যবসার ক্ষেত্রে খুব সাবধানে থাকবেন। আপনাকে কেরিয়ার ও ব্যবসায়িক ক্ষেত্রে কিছু সমস্যার সম্মুখীন হতে হতে পারে। আপনি যদি অংশীদারিত্বে ব্যবসা করেন, তবে আপনাকে অত্যন্ত সতর্কতার সঙ্গে এগিয়ে যেতে হবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications