কর্কটে মঙ্গল ও শুক্রের মিলন, ভাগ্যের দ্বার খুলতে চলছে কোন রাশির জাতকদের

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহেরই ঘর পরিবর্তন কিন্তু খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। তাদের গতি অনুসারে জীবনের শুভ, অশুভ নানান প্রভাব ঘটে প্রতি রাশির ব্যক্তিদের ওপরে। তেমনই মঙ্গল ও শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে জ্যোতিষ শাস্ত্রে (astrology)।

মঙ্গলকে আমরা বীর, বীরত্ব, ক্রোধ সম্পত্তির কারক বলেই জানি, তেমনই শুক্রকে বিলাসিতা, শিল্প, বৈষয়িক সুখ, সম্পদের কারক বলে জানি। তাই এই দুটি গ্রহ যখন কখনোও রাশিতে মিলিত হয় তখন শুভ সময় শুরু হয় কিছু রাশির জাতক জাতিকাদের। ৩০ মে কর্কট রাশিতে মঙ্গল ও শুক্রের মিলন হয়েছে। ৭ জুলাই পর্যন্ত একই রাশিতে থাকবে তারা।

image of space


এ সময় কিছু রাশির জাতক জাতিকাদের উপর শুভ প্রভাব পড়বে, জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছে।

মীন রাশির (Pisces) ব্যক্তিদের জীবনের শুভ সময় শুরু। এসময় আপনি যে কাজে হাত দেবেন সে কাজেই সফলতা পাবেন। কোনও ভালো খবরে আপনার জীবনে বেশ খুশির সময় শুরু হবে। আর্থিক দিকে খুব লাভ হবে।

শুধু তাই নয় প্রেমের সম্পর্ক আপনার আরোও ভালো হবে। যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবনে আপনারা সুখী হবেন। সকল কাজেই সফলতা পাবেন।

image of money


মকর রাশির (Capricorn) জাতক-জাতিকাদের পরিবেশ অনুকূলেই থাকবে। এই সময়ে আপনার সপ্তম ঘরে এই দুই রাশি একসঙ্গে প্রবেশ করেছে। আপনি কাজের জন্য বেশ প্রশংসিত হবেন। বিদেশ যাওয়ার সুযোগ রয়েছে আপনার।

যারা প্রেমের সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের জন্য খুব সুসময় তবে যারা যাদের যারা এখনোও অবিবাহিত রয়েছেন বা বিয়ের কথাবার্তা চলছে তাদের দ্রুতই বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন আপনারা। খুব ভালো সময়। যারা গবেষণা করছেন তাদের জীবনে সাফল্য আসবে। আর্থিক লাভ হবে আপনাদের।

image of a house


মিথুন রাশির (Gemini) জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। এই সময় পরিবেশ আপনার অনুকূলেই থাকবে, কারণ আপনার দ্বিতীয় ঘরে মঙ্গল ও শুক্রের মিলন হয়েছে। এই সময় আপনারা নতুন সম্পত্তি কিনতে পারেন। শত্রুরা আপনার কোনও ক্ষতি করতে পারবে না। তবে আপনাকে সকল কাজে পরাজিত করবার জন্য তারা মুখিয়ে থাকবেন।

যারা মিডিয়া, মার্কেটিং, সোনা ব্যবসা, পড়াশোনা সঙ্গে যুক্ত তাদের খুব লাভের সময়। যারা ব্যবসায়ী রয়েছেন তাদের জীবনে সাফল্য সময়ের শুরু হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+