মঙ্গল ও বৃহস্পতির মিলনে ভাগ্য চমকাবে, ব্যবসায় প্রতিপত্তি বাড়তে চলেছে কাদের?

জ্যোতিষশাস্ত্রে মঙ্গল ও বৃহস্পতির বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহরা অত্যন্ত শুভ গ্রহ। এই গ্রহরা যখন ঘর পরিবর্তন করে, তখন বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে।

১২ বছর পর বৃষ রাশিতে রয়েছে বৃহস্পতি গ্রহ। বর্তমানে এই রাশিতে উপস্থিত হয়েছে মঙ্গল গ্রহ। মঙ্গল ও বৃহস্পতির মিলনে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে তাদের। জানুন কোন রাশির ব্যক্তিরা রয়েছেন তালিকায়।

Business

  • মেষ রাশি

বৃহস্পতি ও মঙ্গলের মিলনে মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এসময় কাজের জায়গায় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। যারা দীর্ঘদিন ধরে তাদের চাকরি নিয়ে চিন্তিত তারা কিছু সুখবর শুনতে পেতে পারেন। সকল কাজেই সফলতা অর্জন করতে পারবেন। কর্মজীবনে এগিয়ে যেতে পারবেন। চাকরি থেকে ব্যবসায় সাফল্য পাবেন।

মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। এই সময় আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। সরকারি চাকরির জন্য প্রস্তুত ব্যক্তিদের কঠোর পরিশ্রম করতে হবে। । অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন, সেখানে সাফল্য আসবে আপনার।

  • কন্যা রাশি

এই দুই গ্রহের মিলনে কন্যা রাশির ব্যক্তিদের পরিবেশ থাকবে অনুকূলে। সোনা ব্যবসায়ে আপনি যা চাইবেন তাই করতে পারবেন। ভাগ্য আপনার পক্ষে থাকবে। কর্মকর্তাদের সাহায্য পাবেন আপনি। যারা বেসরকারি চাকরি করছেন তাদের জীবনে সফলতা আসবে।

আপনারা নতুন সম্পত্তি, গাড়ি কিনতে পারেন। শিক্ষার্থীরা যেকোনও পরীক্ষায় সফলতা অর্জন করতে পারবেন। আপনার কাজের জন্য সকলেই আপনার প্রশংসা করবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। বেসরকারি চাকরিজীবীদের তাদের জন্য অত্যন্ত শুভ সময়।

  • তুলা রাশি

বৃহস্পতি ও মঙ্গল গ্রহের কৃপায় তুলা রাশির জাতক-জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় কেরিয়ার থেকে ব্যবসায় আপনি এগিয়ে যেতে পারবেন।আপনি আপনার সন্তানদের দিক থেকে কিছু ভালো খবর শুনতে পারেন। তাছাড়া চাকরিজীবীদের চাকরিতে পদোন্নতি হতে পারে।

মাথা ঠাণ্ডা রেখে সব কাজ করবেন। অর্থ প্রাপ্তির সম্ভাবনা রয়েছে আপনার। আপনি যদি চাকরি পরিবর্তনের পরিকল্পনা করে থাকেন, তাহলে তার জন্যও সময় ভালো। ব্যবসায় মুনাফা অর্জন করতে পারবেন। ভাগ্যের দ্বার খুলবে আপনার। আর্থিক দিকে লাভ হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+