অগ্রহায়ণ মাসের অমাবস্যায় তৈরি হবে এই বিরল যোগ, চাকরি থেকে ব্যবসায় দ্বিগুণ লাভ হবে কাদের
হিন্দুধর্মে অগ্রহায়ণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে আর এই মাসকেই কিন্তু মার্গশীর্ষ মাস বলা হয়। কথিত আছে, এই মাসে যে শুভ কাজগুলি করবেন, তাতে আপনার জীবনে সফলতা আসবে। এই মাসে দান ও ধ্যানেরও বিশেষ গুরুত্ব রয়েছে।
চলতি বছর মার্গশীর্ষ অমাবস্যা পড়েছে পয়লা ডিসেম্বর। আর এই দিনটি কিন্তু অত্যন্ত বিশেষ হতে চলেছে। এই দিন সকালে তৈরি হবে 'সুকর্ম যোগ’। যা বিকেল ৪ টে ৩৪ মিনিটে শেষ হবে। এই সময় কিছু রাশির ব্যক্তিদের আর্থিকদিকে লাভ হবে, জানুন সেই রাশির ব্যক্তিদের মধ্যে কারা রয়েছেন।

- বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। দাম্পত্য জীবনে যে অশান্তি ছিল তা মিটে যাবে। ভাগ্যের দ্বার খুলবে আপনার। তাছাড়া আপনি দূরে যদি কোথাও ঘুরতে যেতে চান যেতে পারেন।
এসময় অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। মাথা ঠান্ডা রেখে ব্যবসার প্রত্যেকটি কাজ করবেন। সোনা ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন। এসময় যারা অবিবাহিত রয়েছেন তাদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
- কর্কট রাশি
কর্কট রাশির জাতক জাতিকাদের এই অমাবস্যা থেকেই ভাগ্যের দ্বার খুলে যাবে। তারা যদি চাকরির নতুন চেষ্টা করেন, সেখানেও সাফল্য সফলতা আসবে। এসময় যারা সোনা ব্যবসায়ী তাদের জন্য অত্যন্ত শুভ সময়।
আপনার সাহসিকতা বাড়তে থাকবে।আপনার স্বপ্ন পূরণ হতে পারে। ছাত্রছাত্রীরা পড়াশোনার জন্য আরও আগ্রহী হয়ে উঠবেন। পিতা মাতার কাছ থেকে খুব ভালো খবর পাবেন। ব্যবসার প্রত্যেকটি কাজে সকলের সহায়তা পাবেন আপনি। এই সময়ে নতুন করে ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকেও লাভের মুখ দেখবেন আপনি।
- তুলা রাশি
তুলা রাশির জাতক জাতিকাদের পরিবেশ এই সময় অনুকূলে থাকবে। এসময় আপনারা যেকোনও কাজই আপনি খুব আনন্দ পূর্ণভাবে করতে পারবেন। এসময়ে নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। কোনও কাজে পিছিয়ে পড়বেন না।
আপনি মাথা ঠান্ডা রেখে চলুন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। তাছাড়া আপনি লটারি কাটতে পারেন সেখানেও অর্থপ্রাপ্তি হবে আপনার। আত্মীয়দের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। আপনাকে বাবা মা ব্যবসার কাজে সাহায্য করবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications