শুভ মালিকা রাজযোগের প্রভাবে ধন, সম্পদ বৃদ্ধি পাবে, নয়া চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে কাদের
জ্যোতিষশাস্ত্রে সূর্য গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। সূর্য যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। সেই সময় তারা নানান রকম যোগের সৃষ্টি করে।
সেটি কারোর জন্য শুভ হতে পারে, আবার কারোর জন্য অশুভ হতে পারে। জুন মাসের ১৪ তারিখ থেকে ২৯ জুন পর্যন্ত বুধ মিথুন রাশিতে থাকবে। গ্রহের রাজা সূর্য ১৫ জুন মিথুন রাশিতে প্রবেশ করবে।

- কীভাবে তৈরি হয় মালিকা রাজযোগের
বুধের মিথুনে গমনের কারণে বুধাদিত্য রাজযোগ, লক্ষ্মীনারায়ণ রাজযোগ তৈরি হয়েছে। এইসঙ্গে সকল গ্রহই একই রেখায় আসার কারণে তৈরি হবে মালিকা রাজযোগ। জ্যোতিষশাস্ত্রে বলা হয়, বুধ, শুক্র সূর্য মিথুন রাশিতে বিরাজ করলে এবং শনি কুম্ভ রাশি থেকে কন্যা রাশিতে মঙ্গল, মেষ রাশিতে বৃহস্পতি, কেতু কন্যা রাশিতে বিরাজ করলে তৈরি হয় মালিকা রাজযোগের। সাতটি গ্রহ যখন পরপর গৃহে অবস্থান করে তাদের দেখতে একটি মালার মতন লাগে। তাই এই যোগের নাম মালিকা রাজযোগ। এই যোগ অত্যন্ত শক্তিশালী। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। সেই রাশির তালিকায় কারা রয়েছেন, জানুন।
- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের উপর মালিকা রাজযোগের শুভ প্রভাব পড়বে। এসময় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে আপনার। আপনি আপনার সঙ্গীর সঙ্গে নতুন কোনও কাজ শুরু করতে পারেন। ভাগ্যের দ্বার খুলবে আপনার। চাকরিতে সুযোগ সুবিধা পাবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। নতুন সম্পত্তি কিনতে পারেন। আটকে থাকা সব কাজ হয়ে যাবে আপনার।
- মিথুন রাশি
মালিকা রাজযোগের শুভ প্রভাব পড়বে মিথুন রাশির ব্যক্তিদের উপর। এসময় আপনার সম্মান বাড়তে থাকবে। আইনি যে মামলায় জড়িয়ে ছিলেন সেটি থেকে বেরোতে পারবেন। দাম্পত্য জীবনে সুখে থাকতে পারবেন আপনি। অবিবাহিতদের বিয়ের প্রস্তাব আসতে পারে। কর্মক্ষেত্রে এগিয়ে যেতে পারবেন মিথুন রাশির ব্যক্তিরা। কর্মকর্তাদের বিশেষ সহযোগিতা পাবেন আপনি। বাড়ির সদস্যদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে, আপনার মানসিক চাপ অনেকটাই কমবে।
- তুলা রাশি
মালিকা রাজযোগের শুভ প্রভাব পড়বে তুলা রাশির ব্যক্তিদের উপর। এসময় কর্মজীবনে অনেকটা এগোতে পারবেন। ভবিষ্যতের জন্য অর্থ আপনি এখন থেকেই সঞ্চয় করতে পারেন। পরিবারে দীর্ঘদিন ধরে যে সমস্যা ছিল সেই সমস্যা থেকে বের হতে পারবেন। চাকরিতে পদোন্নতি হতে পারে। আপনার মাথা ঠান্ডা থাকবে। আটকে থাকা সব কাজ হয়ে যাবে। ভাগ্যের দ্বার খুলবে আপনার। প্রেম জীবনেও সফলতা আসবে। তাছাড়া আপনি যদি নতুন কাজের চেষ্টা করেন সেখানেও কাজ পাবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications