মালব্য রাজযোগে ব্যবসায় বিরাট উন্নতি, কর্মক্ষেত্রে সাফল্য আসবে কাদের?
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত স্থান পরিবর্তন করে সকল রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। শুক্রকে আমরা সম্পদ, সুখ, ব্যবসা, দাম্পত্য জীবনের কারক বলেই জানি। শুক্র কুম্ভ রাশি থেকে বেরিয়ে মীন রাশিতে ৩১ মার্চ প্রবেশ করবে। এসময় শুক্র তৈরি করবে ' মালব্য রাজযোগ’।
এই যোগ অত্যন্ত শুভ। এসময় কিছু রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। তারা যা চাইবেন তাই করতে পারবেন। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনাদের। সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- মিথুন রাশি
মালব্য রাজযোগের শুভ প্রভাব পড়বে মিথুন রাশির ব্যক্তিদের উপর। এসময় আপনার কর্মে আসা সমস্ত বাধা কাটবে। আপনি সকল কাজই সফলতা অর্জন করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য খুব ভালো সময় শুরু হবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি। এসময় আপনি যদি প্রতিযোগিতামূলক কোনোও পরীক্ষা দেন সেখানে সফলতা পাওয়ার সম্ভাবনা রয়েছে। কঠোর পরিশ্রম করলে জীবনে আপনি অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। এসময়ে মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে ভালোভাবে সময় কাটাতে পারবেন আপনি।
- কন্যা রাশি
যোগের শুভ প্রভাব পড়বে কন্যা রাশির ব্যক্তিদের উপরে। এই সময় চাকরিতে পদোন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে। তাছাড়া কাজের জায়গায় আপনি খুব প্রশংসা পাবেন। ব্যবসায় মিলবে সাফল্য। কর্মজীবনে সফলতা আসবে আপনার। পেটের সমস্যায় ভুগতে হতে পারে আপনাকে। তবে শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন। এসময় আর্থিক দিকে লাভ হবে আপনার। পরিবারে সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রেখে চলতে পারবেন আপনারা।
- ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকাদের জন্য শুভ সময় শুরু হবে। নতুন সম্পত্তি, যানবাহন কিনতে পারেন। পারিবারিক সম্পর্ক আপনার মধুর হবে। দাম্পত্য জীবনে যে সমস্যা ছিল সেটা থেকে বের হতে পারবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। তাছাড়া অবিবাহিত যারা রয়েছেন তাদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। এসময় যারা নতুন বিয়ে করেছেন তাদের জীবনে শুভ সময়। আপনি আপনার শ্বশুরবাড়ির তরফ থেকে নতুন কোনও সম্পত্তি পেতে পারেন। পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়া সম্ভাবনা রয়েছে আপনার। নতুন ব্যবসায় খুব উন্নতি করতে পারবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications