মকর সংক্রান্তিতে আর্থিক সমস্যা কেটে সুখের মুখ দেখবেন কোন রাশির জাতকরা

জ্যোতিষশাস্ত্রে ও হিন্দুধর্মে মকর সংক্রান্তি উৎসবের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর আড়ম্বরের সঙ্গে পালন করা হয় এই উৎসব। এই সময়ে সূর্য দেবতা যখন ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে, তখনই কিন্তু শুরু হয় মকর সংক্রান্তি। এই দিন গঙ্গা স্নান ও দারিদ্র ব্যক্তিদের দান করার অত্যন্ত গুরুত্ব রয়েছে।

যখন সূর্য ১৪ জানুয়ারি সকাল ৮ টা ৪৪ মিনিটে মকর রাশিতে প্রবেশ করবে আর এই সময়ই শুরু হবে মকর সংক্রান্তি উৎসব। ১৩ জানুয়ারি শুরু হবে লোহরি উৎসব। যা কিন্তু খুব বিশেষ বলে মনে করা হয়।

office

এই সময় কিছু রাশির জাতক-জাতিকাদের উপর অত্যন্ত বিশেষ প্রভাব ফেলবে সূর্য। কারণ এই সময়ে এসে পুষ্য নক্ষত্রেও পাড়ি দেবে ভগবান সূর্য। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

  • মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এই সময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। ভাগ্যের দ্বার খোলা থাকবে আপনার। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করুন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি খুব খুশি হবেন। ব্যবসার কোনও কাজে পিছিয়ে পড়বেন না আপনি।

  • সিংহ রাশি

সিংহ রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। শত্রুরা আপনার কোনও ক্ষতি করতে পারবেন না। আপনার আর্থিক দিকে লাভ হবে। এসময় শুভ প্রত্যেকটি কাজ হয়ে যাবে। ব্যক্তিগত জীবনেও আপনি খুব খুশি হবেন। নতুন গাড়ি কেনার স্বপ্নও পূরণ হবে এবছরে। এসময় আপনার ভাগ্যের দ্বার খুলবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে খুব সুখী হবেন আপনি। সময়মত ভালোবাসা প্রকাশ করতে হবে। অন্যদিকে, আমরা যদি বৈবাহিক জীবনে সুখে থাকতে পারবেন।

  • মকর রাশি

মকর রাশির ব্যক্তিদের অত্যন্ত সাফল্যের সময় শুরু হবে। পরিবেশ অনুকূলে থাকবে। পরিবেশ অনুকূলে থাকায় মানসিক চাপ আপনার আগের থেকে অনেকটাই কমবে। দূরে কোথাও ঘুরতে গেলে সাবধানে যাবেন। পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। তাই মাথা ঠান্ডা রেখে চলুন। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের। সরকারি চাকরি সংক্রান্ত কোনও স্বপ্ন থাকলে আপনার ইচ্ছা পূরণ হবে। অমীমাংসিত কাজ দ্রুত শেষ হতে শুরু করবে। স্বপ্ন পূরণ হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+