মহালক্ষ্মী যোগের প্রভাবে নতুন চাকরি পেতে চলেছেন কোন রাশির জাতকরা?

জ্যোতিষশাস্ত্রে, মোট বারোটি রাশি, নয়টি গ্রহ, সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে। নয়টি গ্রহের মধ্যে চাঁদ একমাত্র গ্রহ। যে খুব কম সময় তার ঘর পরিবর্তন করে অর্থাৎ চাঁদ এক রাশি থেকে আরেক রাশিতে যেতে সময় নেয় মাত্র আড়াই দিন। চাঁদ যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির উপরে ইতিবাচক কিংবা নেতিবাচক প্রভাব ফেলে।

চন্দ্র সেপ্টেম্বর মাসের ২৪ তারিখ সকাল ৯ টা ৫৫ মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করেছে। ২৬ সেপ্টেম্বর পর্যন্ত একই রাশিতে থাকবে। মঙ্গল বর্তমানে মিথুন রাশিতে এই অবস্থান করছে। ২০ অক্টোবর পর্যন্ত একই রাশিতে থাকবে এই গ্রহ।

Job

মঙ্গল ও চন্দ্রের মিলনে তৈরি হয়েছে 'মহালক্ষ্মী যোগ’। এই যোগ অত্যন্ত শুভ। এই সময় কিছু রাশির জাতক জাতিকারা নতুন সম্পত্তির মালিক হতে চলেছেন, জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

  • মেষ রাশি

মেষ রাশির তৃতীয় ঘরে তৈরি হয়েছে মহালক্ষ্মী যোগ। এসময় আপনার অপ্রত্যাশিত আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবনে যে আর্থিক সঙ্কট ছিল তা কেটে যাবে। ধর্মীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করার আমন্ত্রণ পাবেন আপনি। সোনা ব্যবসায় প্রচুর লাভ করতে পারবেন। বাবা-মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। ব্যবসায় বড় অর্ডার পাওয়ার সম্ভাবনা রয়েছে।

এসময় প্রত্যেকটি কাজেই সফলতা আসবে আপনার। মাথা ঠান্ডা রেখে সব কাজ করলে আপনিও জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনিও সুখী হতে পারবেন।

  • সিংহ রাশি

সিংহ রাশির জাতক-জাতিকাদের আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। এই সময় আপনার মনের গুপ্ত ইচ্ছা পূরণ হতে পারে। কর্মজীবনে সফলতা আসবে আপনার। অমীমাংসিত কাজ খুব দ্রুত শেষ হয়ে যাবে। এসময় আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। পরিস্থিতি আপনার পক্ষেই থাকবে অর্থাৎ পরিবেশ অনুকূলে থাকায় আপনার মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। স্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে আপনার। এসময়ে সকলের সঙ্গে ভালো সময় কাটাতে পারবেন এই রাশির জাতক জাতিকারা।

  • কুম্ভ রাশি

মহালক্ষ্মী যোগের শুভ প্রভাবে কুম্ভ রাশির জাতক-জাতিকাদের শুভ সময় শুরু হবে। আয়, উন্নতির পথ খোলা থাকবে। এসময় আপনি কারোর থেকে টাকা ধার নিলে তা খুব দ্রুত শোধ করতে পারবেন। কর্মজীবনে এগিয়ে যেতে পারবেন। যানবাহন, নতুন সম্পত্তি কিনতে পারেন। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন। অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। এমনকি নতুন সম্পত্তি কিনতে পারেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+