সম্পদের দেবী মা লক্ষ্মী এই বাড়িতে থাকেন না, কিন্তু কেন, জানুন

দেবী লক্ষ্মীকে হিন্দুধর্মে সম্পদের দেবী বলেই মনে করা হয়। দেবীর কৃপা যাদের ওপর থাকে তাঁদের জীবনে সাফল্য লেগেই থাকে। তারা জীবনে সকল কাজে এগিয়ে যেতে পারেন। তাদের অর্থহানি হয় না।

যে বাড়িতে দেবী লক্ষ্মী বাস করেন তাদের পরিবারে সুখ, সমৃদ্ধি উপচে পড়ে। তবে এমন অনেক বাড়ি রয়েছে, সেই বাড়িতে কিন্তু দেবী লক্ষ্মী যান না। তাদের জীবনে দারিদ্রতা লেগেই থাকে। তাদের জীবনে অশান্তি লেগে থাকে। কাদের বাড়ি দেবী লক্ষ্মী যান না, জানুন।

Lakshmki puja

  • ঘর অপরিষ্কার থাকলে

যে বাড়িতে বাড়ি, ঘর খুব অপরিষ্কার, যেখানে বাসি ঘর মোছা হয় না। সেখানে দেবী লক্ষ্মী প্রবেশ করেন না। বাড়ি, ঘর নোংরা থাকলে দেবী লক্ষ্মী সেই বাড়িতে প্রবেশ করেন না। তাদের অর্থহানি হতেই থাকে। তাই জামা কাপড় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি ঘরবাড়িও পরিষ্কার পরিচ্ছন্ন রাখা খুব দরকার।

  • যে বাড়িতে সব সময় ঝগড়া, অশান্তি হয়

আবার এমন অনেক বাড়ি রয়েছে, যেখানে প্রায় সময়ে বাড়ির সদস্যদের মধ্যে ঝগড়া, অশান্তি সব সময় লেগেই থাকে। সেই বাড়িতে নেতিবাচক শক্তি সর্বদাই প্রবেশ করে। ইতিবাচক শক্তি সেই বাড়ি থেকে বিদায় নেয়। মা লক্ষ্মীর সঙ্গে সঙ্গে সেই বাড়ি থেকে বিষ্ণুও চলে যান। সেই বাড়ির সদস্যরা মা লক্ষ্মীর কৃপা একদমই পান না। তাদের জীবনে অশান্তি লেগেই থাকে।

  • শিশু, বৃদ্ধ বা অসহায় ব্যক্তিদের গালিগালাজ করা হয়

আবার যে সকল ব্যক্তিরা শিশু, বৃদ্ধ বা অসহায় ব্যক্তিদের সব সময় গালিগালাজ করেন, তাদের কোনও রকম কিছু দান করেন না বা দারিদ্র ব্যক্তিদের কোনও রকম কিছু দান করেন না, সেই বাড়িতেও কিন্তু মা লক্ষ্মী থাকেন না। যে বাড়িতে বড়দের সম্মান করা হয় না। সেই বাড়ি থেকেও মা লক্ষ্মী বিদায় নেন।

  • মদ খাওয়া

আবার যে বাড়িতে মদ খাওয়া হয়, মদের আসর চলে, সেই বাড়িতেও মা লক্ষ্মী থাকে না। মা লক্ষ্মীকে বাড়িতে রাখতে চাইলে ভুলেও এই কাজগুলি করবেন না। এতে কিন্তু আপনার জীবনে খুব খারাপ প্রভাব পড়বে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+