শিবের আশীর্বাদ পেয়ে থাকেন এই রাশির লোকেরা, যার জন্য এরা জীবনে সাফল্যও পান

শিবের আশীর্বাদ পেয়ে থাকেন এই রাশির লোকেরা, যার জন্য এরা জীবনে সাফল্যও পান

হিন্দুধর্মে দেবতা শিবের পুজোর বিশেষ গুরুত্ব রয়েছে। বিশ্বাস করা হয় শিবের প্রতি একটু বেশি ভক্তি তার ভক্তদের মনোবাঞ্ছা পূরণ করতে সাহায্য করে। ভোলেনাথের প্রতিটি ভক্তের ওপর আশীর্বাদ সব সময় থাকে। জ্যোতিষশাস্ত্র মতে তিন রাশির ব্যক্তির ওপর ভোলেবাবা একটু বেশি কৃপা করে থাকেন। তিনি সবসময় তাদের ওপর আশীর্বাদের হাত রাখেন। তাহলে জেনে নেওয়া যাক কোন তিন রাশির ওপর শিবের বিশেষ কৃপা থাকে। যার জন্য তারা সকল কাজে সফলতা পান।

মেষ রাশি

মেষ রাশি

জ্যোতিষশাস্ত্র অনুসারে ১২ রাশির মধ্যে সবচেয়ে প্রথম রাশি হল মেষ রাশি। বিশ্বাস করা হয় ভগবান শিবের এই রাশিটি খুব প্রিয়। ভগবান শিব সবসময় এই রাশির জাতক-জাতিকাদের উপর কৃপা করে থাকেন। আর তাঁরা সর্বদা সুখী হন। জীবন খুব সুন্দর হয়। যে কাজে হাত দেন সেই কাজেই সফলতা পান। এই রাশির জাতক-জাতিকাদের সোমবার শিব ঠাকুরকে জল নিবেদন করা খুব প্রয়োজন। শিবের আশীর্বাদ থাকার কারণেই এই রাশির জাতক-জাতিকাদের মাথা একটু ঠান্ডা ধরনের হয়ে থাকে। তবে রেগে গেলে তারা কিন্তু একটু চণ্ডাল প্রকৃতির হয়ে যায়। এদের কর্মক্ষেত্র কিন্তু জীবনে তেমন কোন বড় সমস্যা দেখা দেয় না।

মকর রাশি

মকর রাশি

জ্যোতিষশাস্ত্র অনুসারে মকর রাশি ভগবান শিবের খুব প্রিয়। এই রাশির অধিপতি হল শনিদেব। ভগবানের আশীর্বাদ রয়েছে এই রাশির ব্যক্তিদের ওপর। ভগবান ভোলেনাথ সব সময় এদের পাশে থাকেন। এরা জীবনে সফলতা পান। মনের বাসনা এদের পূর্ণ হয় ভোলেনাথের পুজো করলে মকর রাশির জাতক-জাতিকারা জীবনে খুব ধনী প্রকৃতির হয়ে থাকে। কথিত আছে এই রাশির জাতক-জাতিকারা শুধুমাত্র ভগবান শিবের কৃপা থাকায় এরা খুব ভাগ্যবান হয়ে থাকেন। শিব ঠাকুরকে প্রতি সোমবার একটি বেলপাতা নিবেদন করা দরকার। কোন প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার আগে এরা যদি শিব ঠাকুরের বেলপাতাটি নিয়ে কোনও শুভ কাজে নিয়ে যান, তাহলে জীবনে সফলতা পাবেনই। এদের পারিবারিক ও দাম্পত্য জীবন সুখের হয়।

কুম্ভ রাশি

কুম্ভ রাশি

জ্যোতিষ শাস্ত্র অনুসারে বিশ্বাস করা হয় কুম্ভ রাশির অধিপতি হলেন শনিদেব। শনিদেবের পাশাপাশি শিব ঠাকুরের একটি বিশেষ কৃপা থাকে এদের ওপর। এই রাশির জাতক-জাতিকাদের শিবের উপাসনা খুবই দরকার। যার জন্য এরা জীবনে খুব শুভ ফল পেয়ে থাকেন। এমন পরিস্থিতিতে জাতক-জাতিকাদের উচিত 'ওম নমঃ শিবায়' মন্ত্র জপ করা উচিত। শিবলিঙ্গে জল নিবেদন করা উচিত। শিবের কৃপায় জীবনে অনেক দূর পর্যন্ত যেতে পারেন। এদের জীবনে সকল বাধা কেটে সুখের মুখ দেখতে পান এই রাশির জাতক-জাতিকারা।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+