বুধের রাশিতেই তৈরি হচ্ছে ‘লক্ষ্মী নারায়ণ যোগ’, আর্থিক লাভ হবে কোন রাশির ব্যক্তিদের
জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহই নিজের সময় মত ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপরে বিশেষ প্রভাব ফেলে। ঠিক তেমনই নানারকম যোগও তৈরি করে, তা কারোর জন্য ইতিবাচক হতে পারে, কারোর কারোর জন্য নেতিবাচকও হতে পারে। মে মাসের ২ তারিখ শুক্র মিথুন রাশিতে প্রবেশ করবে এবং বুধের সঙ্গে গড়ে তুলবে মিত্রতা।

কোন যোগ তৈরি হবে
বর্তমানে শুক্র ঘর পরিবর্তন করে মিথুন রাশিতে প্রবেশ করবে, সেখানেই উপস্থিত রয়েছে বুধ গ্রহ। এই দুই গ্রহের মিলনের কারণে তৈরি হবে 'লক্ষ্মী নারায়ণ যোগ' এই যোগ অত্যন্ত শুভ। এসময় কিছু রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে, জানুন তাঁদের মধ্যে কারা রয়েছে।

বৃষ রাশি
লক্ষ্মী নারায়ণ যোগের শুভ প্রভাব পড়বে বৃষ রাশির জাতক-জাতিকাদের উপর। এই সময়ে আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। ব্যবসায় সাফল্য অর্জন করতে পারবেন। যারা চাকরিজীবী রয়েছেন তারা চাকরিতে সফলতা অর্জন করতে পারবেন। পারিবারিক থেকে দাম্পত্য জীবনের সুখের মুখ দেখবেন আপনিও। সুখের সময় শুরু হবে আপনার। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনার জীবনে সাফল্য নিশ্চিত। অবিবাহিতদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক লাভ হবে আপনার।

মিথুন রাশি
লক্ষ্মী নারায়ণ যোগের শুভ প্রভাব পড়বে মিথুন রাশির জাতক-জাতিকাদের উপর। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। আপনাদের কর্মজীবনে আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে জীবনে সফলতা আসবে। এসময় আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। সেখান থেকে আর্থিক লাভ হবে আপনার। শুধু তাই নয় এ সময় আপনার প্রেম জীবনেও খুব সাফল্য আসবে। শিক্ষার্থীদের জন্য সময়টি খুব ভালো।

কন্যা রাশি
এই যোগের শুভ প্রভাব পড়বে কন্যা রাশির জাতক-জাতিকাদের উপর। এই সময় আপনি শারীরিক ও মানসিক ভাবে খুব সুখী থাকবেন।আপনার আটকে থাকার কাজ হয়ে যাবে। শুধু তাই নয় যারা চাকরি করছেন তাদের চাকরির জন্য বাইরে যেতে হতে পারে। সেখান থেকে আর্থিক লাভ হবে। শুধু তাই নয় যে কাজে হাত দেবেন সেই কাজেই সফলতা মিলবে আপনার। বড় কোনও সাফল্য লাভ করতে পারেন আপনি। নতুন যানবাহন, সম্পত্তি কিনতে পারেন। ব্যবসায় লাভের মুখ দেখবেন আপনি।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications