লক্ষ্মী নারায়ণ রাজযোগের প্রভাবে অর্থের ভাণ্ডার উপচে পড়বে, ব্যবসায় লাভের মুখ দেখবেন কারা
জ্যোতিষশাস্ত্রে বুধ ও শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। এই দুই গ্রহ অত্যন্ত শুভ গ্রহ। দুই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন ১২ রাশির ব্যক্তিদের উপরে শুভ ও অশুভ প্রভাব ফেলে।
দীপাবলির আগে অক্টোবর মাসে এই দুই গ্রহ মিলে তৈরি করবে 'লক্ষ্মী নারায়ণ রাজযোগ’। এই রাজযোগের প্রভাবে নতুন সম্পত্তি কিনবেন কারা, কাদেরই বা অর্থ প্রাপ্তি হবে। নতুন ব্যবসায় লাভবান হবেন কারা, জানুন।

- তুলা রাশি
লক্ষ্মী নারায়ণ রাজযোগের শুভ প্রভাব পড়বে তুলা রাশির ব্যক্তিদের উপর। এই সময় ব্যবসায় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। আপনার ব্যক্তিত্বের বিকাশ ঘটতে থাকবে। দীর্ঘদিন ধরে যে কাজ আটকে ছিল সেই কাজ হয়ে যাবে।
এসময় সমাজে সম্মান বাড়তে থাকবে আপনার। আপনার সঙ্গে আপনার পরিবারের সম্পর্ক আরও ভালো হবে। শরীর ভালো থাকবে আপনার। মাথা ঠান্ডা রেখে সব কাজ করবেন। নতুন সম্পত্তি কিনতে পারবেন।
- মকর রাশি
মকর রাশির জাতক জাতিকাদের ওপরেই শুভ রাজযোগের প্রভাব পড়বে। এসময় আপনি ব্যবসায় অনেকটাই এগোতে পারবেন। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। ভবিষ্যতের জন্য অর্থ আপনি এখন থেকেই সঞ্চয় করতে পারেন।
এই সময় যারা চাকরি করছেন তাদের খুব শুভ সময়। সোনা ব্যবসায়ীরা এই সময় লাভের মুখ দেখবেন। সামাজিক মর্যাদা বৃদ্ধি পাবে। সরকারি দফতরের অমীমাংসিত কাজ শেষ হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন। কাজের জায়গায় নতুন দায়িত্ব পেতে পারেন আপনি। ধর্মীয় বিষয়ে আগ্রহ আরও বাড়বে।
- কুম্ভ রাশি
কুম্ভ রাশির ব্যক্তিদের পরিবেশ এই সময় অনুকূলে থাকবে। এসময় শেয়ার বাজার থেকে লটারিতে যারা বিনিয়োগ করতে চান করতে পারেন। তাদের জন্য অত্যন্ত শুভ সময়। আপনাদের আয় বাড়তে থাকবে। পৈতৃক সম্পত্তি সংক্রান্ত বিরোধ মিটে যাবে। নতুন সম্পত্তি কিনতে পারেন। এই সময় পরিবারের সকলের সঙ্গে ভালো থাকতে পারবেন আপনি।
বাবা-মায়ের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। নতুন ব্যবসায় খুব লাভবান হবেন আপনি। এই সময়ের মধ্যে কাউকে খুব বেশি টাকা ধার দেবেন না, অন্যথায় আপনাকে আর্থিক ক্ষতির সম্মুখীন হতে হতে পারে।নতুন কর্মসংস্থানের সুযোগ আসবে। আপনি যদি সরকারি দপ্তরে চাকরির জন্য আবেদন করতে চান তাহলে সুযোগ সুবিধাজনক হবে। কারোর সঙ্গে এই সময়ে খারাপ ব্যবহার করবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও পারে)












Click it and Unblock the Notifications