চন্দ্রগ্রহণের কারণে এই রাশির ব্যক্তিরা রাস্তায় সাবধানে চলাফেরা করুন

চন্দ্রগ্রহণের কারণে এই রাশির ব্যক্তিরা রাস্তায় সাবধানে চলাফেরা করুন

জ্যোতিষশাস্ত্রে যেকোন গ্রহণেরই একটি বিশেষ গুরুত্ব রয়েছে। বছরের শেষ সূর্যগ্রহণ হয়ে গেছে। এবার হবে বছরের শেষ চন্দ্রগ্রহণ। নভেম্বর মাসের ৮ তারিখ হবে চন্দ্রগ্রহণ। যা চলবে তিন ঘন্টা চার মিনিট। ভারতে সেই সূর্যগ্রহণ চলবে দু'ঘণ্টা দু মিনিট। তবে এই দিনেই পড়েছে কার্তিক পূর্ণিমা। আর এই চন্দ্র গ্রহনের কারণে অনেক রাশি অসুবিধা সম্মুখীন হবেন। জেনে নিন কোন কোন রাশি অসুবিধার সম্মুখীন হবেন।

মেষ রাশি

মেষ রাশি

মেষ রাশির জাতক-জাতিকাদের জীবনে নানান সমস্যা আসতে পারে। তাদের এই সময় স্বাস্থ্যের অবনতি হবে। গুপ্ত কোনও রোগ চারা দিতে পারে। এ সময় আপনারা আর্থিক দিকে বিনিয়োগ করবেন না। দাম্পত্য জীবনেও আপনাদের নানান অশান্তি লেগে থাকবে। বাড়তি খরচ ক্রমশ বাড়তে থাকবে। জীবনে সতর্ক হয়ে পথে চলুন।

বৃষ রাশি

বৃষ রাশি

এই রাশির জাতক জাতিকাদের জীবনে অশুভ সময় শুরু হবে। আপনাদের সন্তানরা পরীক্ষায় ততটা ভালো ফল করতে পারবেন না। কোন প্রতিযোগিতামূলক পরীক্ষাতে সাফল্য লাভ করতে পারবেন না। যারা বেসরকারি কাজ করছেন তাদের আর্থিক ক্ষতি হবার সম্ভাবনা রয়েছে। এমনকি স্যালারি না বাড়ারও সম্ভাবনা রয়েছে।

কন্যা রাশি

কন্যা রাশি

এই রাশির জাতক-জাতিকাদের নানান অসুবিধার সম্মুখীন হতে হতে পারে। তবে আপনারা অবশ্যই স্বাস্থ্যের প্রতি যত্ন নিন। এই সময় আপনাদের শরীর খারাপ হতে পারে। আপনাদের নানান রকম অসুবিধায় পড়তে হতে পারে। জীবনে অনেক অসুবিধা আপনাদের আসতে পারে। আর্থিক দিকে ক্ষতি হতে পারে। ব্যবসায় বিনিয়োগ না করাই ভালো। এই সময় মাথা ঠাণ্ডা রেখে চলুন।

 মীন রাশি

মীন রাশি

চন্দ্রগ্রহণের কারণে এই রাশির জাতক জাতিকাদের শরীরের উপর বিশেষ প্রভাব পড়বে। আপনাদের আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এ সময় বাড়তি খরচ এড়িয়ে চলুন। সকলের সঙ্গে ভালোভাবে কথা বলবেন। না হলে আপনার জীবনে আরও অনেক খারাপ প্রভাব পড়তে পারে। এমনকি মারামারি পর্যন্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

এই অশুভ সময়ে কোন কোন কাজ করবেন না

এই অশুভ সময়ে কোন কোন কাজ করবেন না

চন্দ্রগ্রহণের সময় পুজো করবেন না।

কিছু খাবেন না, জলও খাবেন না।

কোন কাজ করবেন

যদি আপনার রান্না করা খাবার থাকে বা গরম দুধ বা দই থাকে তাহলে অবশ্যই তাতে তুলসী পাতা দিয়ে রাখুন।

চন্দ্র গ্রহনের পর স্নান করুন এবং কাউকে কোন কিছু খাবার দান করুন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+