আগামী মাসে বুধ ও শুক্রের মিলনে তৈরি হবে ‘লক্ষ্মী নারায়ণ যোগ’, অর্থপ্রাপ্তির সম্ভাবনা কাদের রয়েছে?
জ্যোতিষশাস্ত্রে (astrology) প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত স্থান পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের ওপরে নানান প্রভাব ফেলে। আবার তারা অনেক সময় নানান যোগও তৈরি করে। যার বিশেষ প্রভাব পরে সকল রাশির ব্যক্তিদের ওপর। বুধ গ্রহ হল গ্রহের রাজকুমার। আর শুক্র হল প্রেম, রোমান্স, ব্যবসার কারক। ১২ ফেব্রুয়ারি মকর রাশিতে সকাল ৪ টে ৪১ মিনিটে প্রবেশ করবে শুক্র। ইতিমধ্যে সেখানেই বিরাজ করছে বুধ গ্রহ।
মকর রাশিতে বুধ এবং শুক্রের মিলনে তৈরি হবে 'লক্ষ্মীনারায়ণযোগ’। এই যোগ অত্যন্ত শুভ। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। তারা সকল কাজেই এগিয়ে যেতে পারবেন। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- মেষ রাশি
লক্ষ্মীনারায়ণ যোগের শুভ প্রভাব পড়বে মেষ রাশির জাতক-জাতিকাদের উপর। এসময় আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। নয়া সম্পত্তির মালিক হবেন আপনারা।
- কন্যা রাশি
যোগের শুভ প্রভাবে কন্যা রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলবে। এসময় আপনার আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে। শুধু তাই নয়, কর্মক্ষেত্র থেকে ব্যবসায় সফলতার শীর্ষে পৌঁছতে পারবেন আপনারা। তাছাড়া আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। সন্তানের কোনও শুভ খবরই আপনি আরোও খুশি হবেন। শরীর আপনার খুব ভালো থাকবে। জীবনে সুখের সময় শুরু হবে। এতদিন যে আর্থিক কষ্টে ভুগছিলেন সেটি থেকে বের হতে পারবেন আপনারা। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক জাতিকাদের।
- মকর রাশি
মকর রাশিতেই তৈরি হচ্ছে এই শুভ যোগ। এই সময় আপনার মানসিক চাপ অনেকটাই কমবে। ব্যবসার জন্য নতুন কোথাও চুক্তিতে সই করতে হতে পারে। পরিবারের সকল সদস্যদের সাহায্য পাবেন আপনি। চাকরিজীবীরা তাদের পূর্বের পরিশ্রমের শুভ ফল পেতে পারেন। সিনিয়ররা আপনার কাজের প্রশংসা করবেন। এসময় কাজের দিকে একটু ফোকাস রাখার চেষ্টা করবেন। অবিবাহিতদের বিয়ে হয়ে যাবার সম্ভাবনা রয়েছে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন। তবে আপনি মাথা ঠান্ডা রেখে কাজ করার চেষ্টা করবেন। শরীর ভালোই থাকবে। তবে পায়ের ব্যথায় কষ্ট হতে পারে। দ্রুত চিকিৎসকের পরামর্শ নেবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর,সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications