অগাস্টে তৈরি হবে এই শুভ যোগ, ভাগ্যের চাকা ঘুরে মালামাল হতে চলেছেন কারা

জ্যোতিষশাস্ত্রে, শুক্র গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। শুক্রকে আমরা অত্যন্ত শুভ গ্রহের তালিকায় ধরি। শুক্র যখন ঘর পরিবর্তন করে তখন ১২ রাশির ব্যক্তিদের উপরে নানান প্রভাব ফেলে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, তা কারোর জন্য নেতিবাচকও হতে পারে ।

অগাস্ট মাসের শুরুতেই শুক্র সিংহ রাশিতে প্রবেশ করবে। ১৯ জুলাই বুধ গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করেছে। এসময় তৈরি হবে 'লক্ষ্মী নারায়ণ রাজযোগ’। এই যোগ অত্যন্ত শুভ সময়। এই সময় ব্যবসায় আপনি যা চাইবেন তাই করতে পারবেন। ভাগ্যের দ্বার খুলবে। নতুন সম্পত্তিকে কেনার সম্ভাবনা রয়েছে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

Money

  • তুলা রাশি

লক্ষ্মী নারায়ণ রাজযোগের শুভ প্রভাব পড়বে তুলা রাশির ব্যক্তিদের উপরে। সমাজে সম্মান বাড়তে থাকবে। বিবাহিত জীবনে সুখী হতে পারবেন আপনারা। অর্থ উপার্জন বাড়তে থাকবে। আপনার মনের ইচ্ছাও পূরণ হতে পারে।

অংশীদারিত্ব কাজে লাভ করতে পারবেন। নতুন ব্যবসা শুরু করতে পারবেন আপনারা। তাছাড়া যারা সোনা ব্যবসা করছেন, তাদের জন্য খুব শুভ শুরু হবে। এই সময় আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে।

  • কন্যা রাশি

কন্যা রাশির জাতক জাতিকাদের পরিবেশ এই সময় অনুকূলে থাকবে। এই সময় আপনার লাভের ঘরেই এই শুভ যোগ তৈরি হবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। ব্যবসায় প্রত্যেকটি কাজ করতে হতে পারবেন।

পরিবারের সদস্যদের সঙ্গে ভালো থাকতে পারবেন। যার কারণে আপনার পরিকল্পিত কাজ সময়মতো সম্পন্ন হবে । সন্তানের কোনও শুভ খবরে আপনি আরও খুশি হবেন। দাম্পত্য জীবনে আপনি আরও সুখী হবেন। কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। নতুন সম্পত্তি কিনতে পারেন।

  • মেষ রাশি

মেষ রাশির ব্যক্তিদের বুদ্ধি ক্রমশ বাড়তে থাকবে। মানসিক চাপ কমতে থাকবে। অপ্রত্যাশিত লাভের আশা কারোর থেকে করবেন না। মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করবার চেষ্টা করুন। কর্মক্ষেত্রে সিনিয়র ও জুনিয়র উভয়ই আপনার প্রতি সম্পূর্ণ সদয় হবেন।

কারোর সঙ্গে অযথা অশান্তি করবেন না। মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। কোনও মহিলা বন্ধুর সাহায্যে আপনি এই সময়ে কোনও বিশেষ কাজে দুর্দান্ত সাফল্য পেতে পারেন। তবে যারা সোনা ব্যবসায় যুক্ত তাদের ভাগ্যের দ্বার খুলবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+