পঞ্চাশ বছর পর মেষে তৈরি হচ্ছে ‘লক্ষ্মী নারায়ণযোগ’, মোটা বেতনের চাকরি পেতে চলেছেন কারা

গ্রহের স্থানান্তর জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত বিশেষ। গ্রহরা যখন স্থান পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপরে শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। সে সময় তারা নানান রকম যোগও তৈরি করে। সেই যোগ কারোর জন্য শুভ হতে পারে আবার কারোর জন্য অশুভ হতে পারে। ১০ মে গ্রহের রাজকুমার ও বুদ্ধির দাতা বুধ গ্রহ মেষ রাশিতে প্রবেশ করবে। ইতিমধ্যে সেখানে উপস্থিত রয়েছে শুক্র গ্রহ। বুধ ও শুক্র গ্রহের মিলনে মেষ রাশিতে তৈরি হবে 'লক্ষ্মী নারায়ণযোগ’।

৫০ বছর পর মেষ রাশিতে বুধ ও শুক্রের মিলনে তৈরি হচ্ছে এই শুভযোগ। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। ভাগ্যের দ্বার খুলবে তাদের। প্রেম জীবনে আসবে তাদের সফলতাও। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

JOB

  • বৃষ রাশি

যোগের শুভ প্রভাব পড়বে বৃষ রাশির ব্যক্তিদের উপরে। এসময় আপনার প্রত্যেকটি শুভ কাজ হয়ে যাবে। আপনি জীবনে যা চান তাই করতে পারবেন। মানসিক চাপ আসতে আসতে কমতে থাকবে। আপনি সকল কাজেই সাফল্য অর্জন করতে পারবেন। তাছাড়া প্রত্যেকটি ক্ষেত্রেই আপনি বিনিয়োগ করতে পারেন সেখান থেকে অর্থপ্রাপ্তি হতে পারে। বিদেশ যাত্রার সম্ভাবনা রয়েছে। সন্তানের কোনও শুভ খবরে আপনি আরোও খুশি হবেন।

  • মিথুন রাশি

লক্ষ্মীনারায়ণ যোগের শুভ প্রভাব পড়বে মিথুন রাশির ব্যক্তিদের ওপর। এসময় আপনার ঘরেই প্রবেশ করবে এই গ্রহ। তাই আপনারা আয় দিনদিন বাড়তে থাকবে। চাকরিজীবীদের জন্য খুব ভালো সময়। এই সময় নতুন চাকরি পাওয়ার সম্ভবনা রয়েছে আপনার। বড় কোনও প্রকল্পে অর্থ বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। যারা বেসরকারি চাকরি করছেন তাদের আয় বাড়তে পারে। এসময় আপনি অংশীদারিত্ব ব্যবসাতে বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে অর্থ লাভের সম্ভাবনা রয়েছে আপনার।

  • তুলা রাশি

তুলা রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। অমীমাংসিত কাজ হয়ে যাবে আপনার। কারোর থেকে টাকা ধার নেবেন না। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে আপনার। গাড়ি-বাড়ি, জমি কিনতে পারেন। তাছাড়া ভবিষ্যতের জন্য অর্থ আপনি এখন থেকেই জমাতে পারবেন। আপনি সকল কাজে সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। মানসিক চাপ অনেকটাই কমবে।

(এই সকল জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+