৫০ বছর পর শুক্র ও শনির ‘লাভ দৃষ্টি’ তৈরি হচ্ছে, কারা ব্যবসায় লাভের মুখ দেখবেন
জ্যোতিষশাস্ত্রে শুক্র ও শনির বিশেষ গুরুত্ব রয়েছে। এই দুই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন বারো রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। সেই সময় তারা নানারকম যোগের সৃষ্টি করে। যার বিশেষ প্রভাব পড়ে সকলের উপর। নভেম্বর মাসের ১৫ তারিখ শনি মার্গী হয়েছে।
২২ তারিখ শুক্র ও শনি একে অপরের সঙ্গে ৬০ ও ৩০০ ডিগ্রি কেণে অবস্থান করবে। ৫০ বছর পর এই লাভ দৃষ্টি তৈরি হচ্ছে। এই সময়ে একে অপরের তৃতীয় ও একাদশ ঘরে অবস্থান করবে। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে, ভাগ্যের দ্বার খুলবে। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

ছবি সৌজন্য- pexels
বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। মনের মানুষের সঙ্গে তাদের দেখা হবে। ভাগ্যের দ্বার খুলবে তাদের। তারা কোনও কাজে পিছিয়ে যান না। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখী হবেন। সম্পদ হুহু করে বাড়তে থাকবে। তাছাড়া এই সময় সোনা ব্যবসায়ী যারা রয়েছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময়। সন্তানের বিষয় থেকে কোনও সুখবরে আপনার মনে খুশি থাকবে। এসময় কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না।
তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এই সময় ব্যবসায় প্রচুর মুনাফা অর্জন করতে পারবেন। যেকোনও গুরুত্বপূর্ণ কাজের সিদ্ধান্ত এই সময় নিলে আপনার জীবনেও সফলতা আসবে। তাছাড়া সমাজে সম্মান ও প্রতিপত্তি বাড়বে। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে। আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থ সংক্রান্ত বিষয়ে আপনার লাভ হবে। তবে এই সময়ে লেনদেনের ব্যাপারে একটু সতর্ক থাকবেন।
বৃশ্চিক রাশি
বৃশ্চিক রাশির জাতক জাতিকার সম্মান বাড়তে থাকবে। কেরিয়ারে খুব সফলতা আসবে। চাকরিক্ষেত্রেও খুব উন্নতি হবে। এসময় আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে। পরিবেশ অনুকূলে থাকায় মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। ব্যাংক ব্যালেন্স বাড়বে। সোনা, রুপো, গাড়ির মতো মূল্যবান জিনিস কিনতে পারবেন আপনি। এসময় সম্মান বাড়ায় আপনার মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। প্রত্যেকটি কাজেই আপনার সফলতা আসবে। নতুন ব্যবসা শুরু করার কথা যদি ভাবেন, সেখানেও সফলতা অর্জন করতে পারবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications