রান্নাঘরের এই জিনিসগুলি কখনোই পুরোপুরি শেষ হতে দেবেন না, কিন্তু কেন?

প্রতিটি ব্যক্তিই চান বাড়িতে সম্পদ যেন তাদের বাড়তে থাকে। কিন্তু জীবনে এমন অনেক ভুল তারা তা করে ফেলেন। যে কারণে তাদের জীবনে আর্থিক সঙ্কট চলে আসে। বাস্তুশাস্ত্রে রান্নাঘরের বিশেষ গুরুত্ব রয়েছে। রান্নাঘরে খাবার এবং জলের জায়গা, বাসনপত্র সঠিকদিকে রাখতে হয়।

না হলে জীবনের নানান অশান্তির সম্মুখীন হতে হয়। হিন্দুধর্মে রান্নাঘরকেই কিন্তু মন্দির বলে মনে করা হয়। তাই রান্নাঘর সর্বদা পরিষ্কার রাখা উচিত। তবেই ঘরে সুখ, শান্তি বজায় থাকবে।

kitchen

এই জিনিসগুলি কিন্তু কখনোই রান্নাঘরে শেষ হতে দেবেন না। এতে কিন্তু মা লক্ষ্মী এবং মা অন্নপূর্ণার আশীর্বাদ আপনি পাবেন না। জীবনে নানান সমস্যা আসবে আপনার। কোন কোন জিনিস রান্নাঘরে শেষ হতে দেবেন না, জানুন।

  • আটা বা ময়দা

বাস্তু বিশেষজ্ঞদের মতে, আটা বা ময়দার পাত্র পুরোপুরি কখনোই খালি করবেন না। বাড়িতে ময়দা রাখা অত্যন্ত শুভ। যদি ময়দা ফুরিয়ে যায় তাহলে তা অশুভ লক্ষণ। তাই ময়দা শেষ হওয়ার আগেই বাড়িতে সেই পাত্র ভর্তি রাখুন।

  • চাল

চাল যে শুধু রান্নাতেই ব্যবহার করা হয় , তা কিন্তু নয়। পুজোর কাজে অনেক সময় লাগে। বাস্তুশাস্ত্রে বলা হয়, চালের পাত্র কখনোই খালি রাখা উচিত নয়। এতে আপনার জন্মকুণ্ডলীতে শুক্র দুর্বল হয়ে পড়বে। যাতে আপনার জীবনে নানান সমস্যা আসবে। কোনও কাজেই আপনি তেমনভাবে সফলতা অর্জন করতে পারবেন না।

  • হলুদ

রান্নার স্বাদ বাড়ানোর জন্য হলুদ দেওয়া হয়। তাছাড়াও ওষুধ হিসাবে তা অনেক সময় ব্যবহার করা হয়। ধর্মীয় কোনও অনুষ্ঠানে হলুদের খুব গুরুত্ব রয়েছে। রান্নাঘরে হলুদ ফুলিয়ে গেলে জীবনে সুখ, সমৃদ্ধি ক্রমশ নষ্ট হতে থাকে। তাই হলুদের পাত্র সব সময় পূর্ণ রাখার চেষ্টা করুন।

  • নুন

নুন ছাড়া খাবার স্বাদ নষ্ট হয়ে যায় বলে মনে হয়। সেই সঙ্গে রান্নাঘরের নুনের পাত্র কখনোই ফাঁকা করবেন না। নুন কখনোই পুরোপুরি শেষ করবেন না। এতে দেবী অন্নপূর্ণার আশীর্বাদ আপনার জীবনে থাকবে না। সুখ, সমৃদ্ধি জীবন থেকে কমতে থাকবে। তাই আগেই সাবধান হোন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+