কবে থেকে শুরু হবে খরমাস, ব্যবসায় বিনিয়োগ করার আগে দু’বার ভাববেন কারা
হিন্দুধর্মে খরমাসের বিশেষ গুরুত্ব রয়েছে। বলা হয় এই মাসে কোনও শুভ কাজ করা যায় না। ডিসেম্বর মাসের ১৫ তারিখ থেকে শুরু হচ্ছে খরমাস। আগামী বছর জানুয়ারির ১৪ তারিখ পর্যন্ত এই মাস থাকবে। বছরে দু’বার খরমাস হয়।
সূর্য যখন ধনু রাশিতে প্রবেশ করে তখনই খরমাস শুরু , তাছাড়া সূর্য মীন রাশিতে থাকাকালীনও খরমাস শুরু হয়। এই সময়ে বিষ্ণু, মা লক্ষ্মী, সূর্য দেবতার পুজো করার বিশেষ গুরুত্ব রয়েছে। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে যেমন লাভ হবে তেমন ব্যবসাতেও ক্ষতি হবে। কোন রাশির ব্যক্তিরা রয়েছেন সেই তালিকায়, জানুন।

- বৃষ রাশি
বৃষ রাশির ব্যক্তিদের এই সময়টি একদমই শুভ হবে না। পরিবারের সকলের সঙ্গে অশান্তি বাঁধতে পারে। বিবাহিত জীবনে নানান সমস্যা আসবে। চাকরি থেকে ব্যবসায় খুব সমস্যা আসবে। কথাবার্তা নিয়ন্ত্রণ রেখে বলার চেষ্টা করুন। পরিবারের সকলের সঙ্গে বিবাদ বাঁধতে পারে।
সম্পত্তি সংক্রান্ত যে সমস্যাগুলি ছিল সেগুলি বাড়তে থাকবে। দাম্পত্য জীবনেও আপনি একদমই সুখী হবেন না। স্ত্রীর সঙ্গে অশান্তিতে জড়িয়ে পড়বেন আপনি। তবে মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করুন ।
- কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের এই খরমাস থেকে একদমই ভালো যাবে না। এই সময় আপনি রাগ নিয়ন্ত্রণে রাখুন। পরিবারের কোনও সদস্যের সঙ্গে অশান্তি হতে পারে। যে কারণে আপনার মাথায় উপর অনেক চাপ সৃষ্টি হবে। ঋণ নেওয়ার আগে সাবধানে নিন। চাকরিজীবীদের জন্য এই সময় একদমই ভালো নয়।
এসময় আইনি বিবাদে জড়িয়ে পড়তে পারেন। যারা বেকার রয়েছেন তাদের এই সময় চাকরির পরীক্ষা না দেওয়াই ভালো। কারণ কোনও কাজেই আপনি এই সময় সফলতা অর্জন করতে পারবেন না।
- ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের এই সময়ে জীবনে নেমে আসবে নানান সমস্যা। এসময় চাকরি থেকে ব্যবসায়ে সমস্যা আসবে। প্রেম জীবনে যারা যুক্ত তাদের জীবনেও সমস্যা দেখা দেবে। মানসিক চাপ বাড়তে থাকবে। এসময় আপনার আয় ক্রমশ কমতে থাকবে। কোনও কাজে সফলতা অর্জন করতে পারবেন না। দূরে কোথাও ঘুরতে যাওয়ার আগে সাবধানে যাবেন।
- কোন কোন কাজ করবেন না
খরমাসের সময় বিয়ে, গৃহপ্রবেশ, বাগদানের মতো শুভ কাজ করবেন না। মনে করা হয়, এই সময় এই শুভ কাজগুলি করলে জীবনে শুভ ফল পাবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications