Kharmas: কবে থেকে পড়ছে খরমাস, এই মাসে শুভ কাজে এগিয়ে চলুন, করুন সূর্যের পুজো

জ্যোতিষশাস্ত্রে, ডিসেম্বর মাসেই সূর্য ঘর পরিবর্তন করবে অর্থাৎ ১৬ ডিসেম্বর সূর্য দেবতা ধনু রাশিতে প্রবেশ করবে। আর সেই সঙ্গে সঙ্গে শুরু হবে খরমাস। আর এই মাসটিতে সূর্য দেবতার পুজো করা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই মাসে অনেক শুভ কাজ করার বিধিনিষেধ রয়েছে। বলা হয় যদি খরমাসে কোনও কোনও শুভ কাজ করা হয় সেগুলো অনেক সময় খুব খারাপ হয়। এবং সেই কাজের কোন মাহাত্ম্য থাকে না।

সূর্য কবে ঘর পরিবর্তন করবে

সূর্য কবে ঘর পরিবর্তন করবে

জ্যোতিষ শাস্ত্র অনুসারে ১৬ ডিসেম্বর সূর্য ঘর পরিবর্তন করবে। ২০২৩ সালের ১৪ জানুয়ারি পর্যন্ত একই রাশিতে বিরাজ করবে সূর্য। ১৫ জানুয়ারি, আবার সূর্য রাশি পরিবর্তন করে মকর রাশিতে প্রবেশ করবে। ১৫ জানুয়ারি শুরু হবে মকর সংক্রান্তি। খরমাস শুরু হবে ১৬ ডিসেম্বর থেকে যা চলবে ১৪ জানুয়ারি পর্যন্ত। এই সময় কিন্তু সূর্য ঘর পরিবর্তন করে অন্য রাশিতে প্রবেশ করবে।

 সূর্যের পুজো করুন

সূর্যের পুজো করুন

খরমাসের সময় কোনও শুভ কাজ করা উচিত না। বলা হয় এসময় বিবাহ করা খুব খারাপ। এই সময় সূর্য দেবতার বিশেষ পুজো করতে হয়। তবেই জীবনে সাফল্য আসে। এই সময়ে সূর্য দেবতারকে ফুল দিয়ে পূজা করুন। এই মাসে যদি আপনি সূর্যের পুজো করেন তাহলে আপনার সুখ, সমৃদ্ধি ক্রমশ বাড়তে থাকবে। জীবনের সাফল্যও আসবে সেই সঙ্গে সূর্যাস্তের আগে ঘুম থেকে উঠে স্নান করুন তারপর তামার পাত্রে জল নিয়ে সূর্যকে নিবেদন করুন। সেই সঙ্গে সূর্য চল্লিশা ও সূর্য মন্ত্র জপ করুন। তারপর ভগবান বিষ্ণুর পুজো করুন। তাহলে আপনার জীবনে সাফল্য নিশ্চিত হবে।

 খরমাসে শুভ কাজ করবেন না

খরমাসে শুভ কাজ করবেন না

জ্যোতিষশাস্ত্রে বলা হয়, যে কোনও শুভ কাজ করা খরমাসে অশুভ বলে মনে করা হয়। বিবাহ ছাড়াও এ সময় আপনি বাড়ি করবেন না, ছাদ ঢালাই দেবেন না, নতুন বাড়ি কিনবেন না বা নতুন কোনও সম্পত্তিও কিনবেন না। তাহলে আপনার ঘরে সুখ-সমৃদ্ধি বিরাজ করবে না। এ সময় নতুন কোনও ব্যবসা শুরু করবেন না। তাহলে সেই কাজে কিন্তু সফলতা পাবেন না। তাই খরমাস বাদে অন্য মাসে আপনি আপনার শুভ কাজ করার চেষ্টা করুন। তাহলে জীবনে সাফল্য আসবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+