New Year 2025: ২০২৫ সালে কেতু গোচরে টাকার বন্যা বইবে কোন রাশির ব্যক্তিদের জীবনে

জ্যোতিষশাস্ত্রে রাহু ও কেতু গ্রহকে অশুভ গ্রহ বলেই মনে করা হয়। এই দুই গ্রহ ঘর বদল করে তখন কিছু রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। তাছাড়া এই দুই গ্রহ হল ছায়া গ্রহ। ২০২৫ সালের ঘর বদল করবে এই দুই গ্রহ। কেতুকে আধ্যাত্মিক, ত্যাগের কারক বলেই মনে করা হয়।

কেতু যখন কোনও রাশির ব্যক্তিদের ওপর অশুভদৃষ্টি দেয়, তাদের জীবনে নানান সমস্যার সৃষ্টি হয়। তারা কোনও কাজেই সফলতা অর্জন করতে পারেন না। ২০২৫ সালের ১৮ মে কেতু সিংহ রাশিতে প্রবেশ করবে। এসময় কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিকদিকে খুব লাভ হবে, ভাগ্যের দ্বার খুলবে। কোন রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে, জানুন।

Astrology

  • ধনু রাশি

ধনু রাশির জাতক জাতিকাদের এই সময়টি অত্যন্ত শুভ হবে। এসময় মনের মানুষের সঙ্গে তাদের দেখা হবে। সাহস, সাহসিকতা বাড়তে থাকবে। কোনও কাজেই তারা পিছিয়ে পড়বেন না। বিয়ের প্রস্তাব আসতে পারে। ধর্মীয় কাজে আপনার মন বাড়বে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে।

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত সাফল্যের সময় শুরু হবে। চাকরি থেকে ব্যবসায় সফলতা আসবে। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। এসময় আপনি যদি নতুন ব্যবসায় বিনিয়োগ করতে চান, করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। তাছাড়া আপনি পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রাখতে পারবেন। মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করবেন। এসময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকায় আপনার মানসিক চাপ অনেকটাই কমবে। তবে দূরে কোথাও ঘুরতে যাওয়ার আগে সাবধানে যাবেন।

  • সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের এই সময়টি অত্যন্ত শুভ। এই সময় আপনার আত্মবিশ্বাস বাড়তে থাকবে। স্বাস্থ্যের উন্নতি হবে। আর্থিকদিকে লাভ হবে। পরিবারের সকলের সঙ্গে ভালো থাকবেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে লাভের মুখ দেখবেন। বেশির ভাগ সময় কাটবে ধর্ম ও আধ্যাত্মিকতা সংক্রান্ত কাজে। পরিবারের সদস্যদের কাছ থেকে পূর্ণ সমর্থন পাবেন। প্রেমের সম্পর্ক মজবুত হবে। এই সময়ে যদি আপনি সোনা ব্যবসায় বিনিয়োগ করতে চান করতে পারেন। সেখানেও লাভ হবে আপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+