বাড়ির উত্তর দিকে এই জিনিসগুলি রাখা অত্যন্ত শুভ, কিন্তু কেন, জানুন

বাস্তুশাস্ত্রে দিকনির্দেশের অত্যন্ত গুরুত্ব রয়েছে। মোট চারটি দিকের উল্লেখ রয়েছে। তার ভেতরে একটি দিক হল উত্তর দিক। উত্তর দিককে অত্যন্ত শুভ দিক বলে মনে করা হয়। বলা হয়, অগ্নি, জল, বায়ু, পৃথিবী আকাশের যেমন গুরুত্ব রয়েছে।

ঠিক তেমনি উত্তর দিকের গুরুত্ব রয়েছে। এই দিকে এই জিনিসগুলি রাখা শুভ। শুধু তাই নয়, এতে পরিবারের সকলের সঙ্গে সকলের শুভ সম্পর্ক বজায় থাকবে। এছাড়াও আপনার ব্যবসায় খুব সফলতা আসবে। জানুন বাড়ির উত্তর দিকে কোন কোন জিনিস রাখা অত্যন্ত শুভ।

Lakshmi puja

  • দেবী লক্ষ্মী ও কুবেবের ছবি

যদি আপনি ধনী হতে চান ও আর্থিক দিকে খুব উন্নতি করতে চান তাহলে বাড়ির উত্তর দিকে অবশ্যই দেবী লক্ষ্মী এবং কুবেরের ছবি রাখুন। কারণ এই দিকেই দেবী লক্ষ্মী এবং কুবের বাস করেন বলে মনে করা হয়। তাই এই দিক সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। কোনও ভারী জিনিস এই দিকে রাখবেন না।

  • মানি প্ল্যান্ট

বাড়ি যেকোনও জায়গায় মানি প্ল্যান্ট রাখা কিন্তু একদমই শুভ নয়। তাই বাড়ির উত্তর দিকে এই গাছ রাখুন। এতে আপনারা কখনোই অর্থহীন হবেন না এবং বাড়িতে সুখ-সমৃদ্ধি ক্রমশ বাড়তে থাকবে। জীবনে আর্থিক লাভ হবে আপনার।

  • কুবেরের ছবি রাখুন

জ্যোতিষ বিশেষজ্ঞরা বলছেন, বাড়ির উত্তর দিক ধন-সম্পদ দেবতা কুবেরের দিক। তাই এই দিকে দেবতার ছবি ও মূর্তি রাখুন। এতে আপনার কুবের দেবতার বিশেষ আশীর্বাদ আপনি পাবেন। ভাগ্যের দ্বার খোলা থাকবে আপনার। এমনকি আপনার সম্পদ হু হু করে বাড়তে থাকবে।

  • রান্নাঘর করুন

যদি আপনি বাড়ি তৈরি করার সময় সঠিক দিক ভেবে করেন, তাহলে অবশ্যই উত্তর দিকে রান্নাঘর বা ঠাকুর ঘর করার চেষ্টা করবেন। এতে আপনার শস্যের ভান্ডার কোনদিন খালি হবে না । এমনকি ভগবানের বিশেষ কৃপায় আপনার জীবনে সফলতা লেগেই থাকবে।

  • তুলসী গাছ লাগান

উত্তর দিক যেহেতু শুভ দিক। তাই এই দিকে আপনি তুলসী গাছ লাগাতে পারেন। কারণ এদিকেই মা লক্ষ্মীর বাস। আর তুলসী গাছের সঙ্গে মা লক্ষ্মীর বিশেষ গুরুত্ব রয়েছে। তাই এদিকে তুলসী গাছ লাগালে সুখ, সমৃদ্ধি বাড়বে।

  • ময়ূরের পালক রাখুন

বাস্তুশাস্ত্র অনুসারে, বাড়ির উত্তর দিকে ময়ূরের পালক রাখা শুভ মনে করা হয়। তাহলে কৃষ্ণের বিশেষ কৃপা লাভ করতে পারবেন আপনি।

  • আলমারি রাখুন

যদি আপনি বাড়ির উত্তর দিকে আলমারি রাখেন বা যেখানে আপনি টাকা রাখেন সেটি যদি উত্তর দিকে রাখেন, তাহলে আপনার অর্থপ্রাপ্তি হবে আপনার। প্রচুর সম্পত্তির মালিক হবেন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+