পরিবারে সুখ বজায় রাখতে ও আর্থিকদিকে উন্নতি করতে বাড়িতে রাখুন এই জিনিসগুলি

সকলেই জীবনে সুখী হতে চান, বাড়িতে সুখ বজায় রাখতে চান, তবে সকলে যে সুখী হন, তা কিন্তু নয়। যদি আপনি আপনার বাড়িতে এই জিনিসগুলি রাখেন, তাহলে কিন্তু আপনার বাড়িতে সুখ বিরাজ করবে।

দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন। কোনও কাজেই আপনি আটকে পরবেন না। এগুলি রাখলে জীবনে সকল কাজেই এগোতে পারবেন আপনি। দেখুন বাস্তুশাস্ত্রে এই জিনিসগুলি আপনার বাড়িতে রাখা অত্যন্ত শুভ বলে মনে করা হয়।

money

  • ফোয়ারা ও জলের কল

বাড়ির মূল দরজার সামনে একটি পড়া বা জলের কল রাখতে পারেন এটি অত্যন্ত শুভ। তবে দেখবেন জলের কল দিয়ে যেন কখনোই জল টুপ টুপ করে না পড়ে। তাহলে কিন্তু নেতিবাচক শক্তি বিরাজ করবে আপনার বাড়িতে। এতে আপনার জীবনে কখনোই শান্তি আসবে না। কোনও কাজই আপনি আপনি সফলতা অর্জন করতে পারবেন না।

  • গাছপালা

গাছপালা হল শান্তির প্রতীক। তাই বাড়িতে সবুজ গাছপালা লাগানো খুব ভালো। বাঁশ গাছ, রঙিন ফুলের গাছ যদি বাড়িতে লাগান তাহলে আপনার আর্থিক দিকে উন্নতি হবে। তবে উত্তর, উত্তর পূর্ব দিক, পূর্ব দক্ষিণ পূর্ব দিকে লাগানো অত্যন্ত শুভ। এতে আপনার জীবনের উপর শুভ প্রভাব পড়বে। ভাগ্যের দ্বার খুলবে আপনার।

  • ক্রিস্টাল

বাস্তুশাস্ত্রে ক্রিস্টালকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই প্রতিটি বাড়িতে ক্রিস্টালের বল রাখা অত্যন্ত শুভ। এটি আপনি আপনার জানলা বা মূল দরজার সামনে রাখতে পারেন। এতে আপনার জীবনে সফলতা লেগে থাকবে। অর্থ লাভ হবে ও পরিবারের সকলের সঙ্গে আপনারা সুখে থাকতে পারবেন।

  • পিতলের জিনিস

আপনি যেকোনও পিতলের জিনিস ঘরে রাখবেন। তা থালা হতে পারে, বা বাসন বা পিতলের যেকোনও দেবতার মূর্তি। এগুলো আপনার বাড়ির প্রবেশদ্বারের সামনে রাখলে আপনার জীবনে সফলতা লেগে থাকবে। আর্থিকদিকেও লাভ হবে। দাম্পত্য জীবনেও আপনার সুখ বজায় থাকবে।

  • এই ছবিগুলি রাখুন

বাড়িতে অবশ্যই ফুলের ছবি, পরিবারের ছবি, পাখির ছবি রাখতে পারেন। যা আপনার বাড়িতে ইতিবাচক শক্তি বজায় রাখবে ও দূর করবে নেতিবাচক শক্তি। যা আপনার ভাগ্যের দ্বার খুলতে সাহায্য করবে। কোনও কাজে বাধার সৃষ্টি করবে না। জীবনে এগিয়ে যেতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+