ভাগ্যের চাকা ঘোরাতে বাড়িতে রাখুন এই মূর্তি গুলি

ভাগ্যের চাকা ঘোরাতে বাড়িতে রাখুন এই মূর্তি গুলি

জ্যোতিষশাস্ত্রে বলা হয় যদি কোনও বাড়ির বাস্তু ঠিক না থাকে বা বাস্তু অনুযায়ী ঘরের সব জিনিস সঠিক স্থানে রাখা না হয় তাহলে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয় সকল মানুষকে এবং আর্থিক দিকেও তাদের অনেক টানও পড়ে। জীবনে উন্নতির পথে অনেক বাধা হয়ে দাঁড়ায় এই জিনিসগুলি। আমরা অনেক সময় ঘরের জিনিসপত্র সঠিক স্থানে রাখি না, তবে এদিকে বিশেষ নজর দেওয়া উচিত। ঘরের আর্থিক দিকে উন্নতি করতে চাইলে এই বাস্তু টিপসগুলি মেনে চলুন।

এগুলি বাড়িতে রাখলে আপনি সুখী হবেন

এগুলি বাড়িতে রাখলে আপনি সুখী হবেন

সম্পদ ও সুখের জন্য বাস্তুশাস্ত্রে কিছু ধরনের মূর্তির কথা বলা হয়েছে, সেগুলো যদি আপনি বাড়ির সঠিক স্থানে রাখেন, তাহলে আপনি জীবনে অনেক উন্নতি করতে পারবেন এবং সাফল্যের সিঁড়ি বেড়ে অনেক উপরে উঠতে পারবেন। সেই সঙ্গে পারিবারিক ও দাম্পত্য জীবনেও আপনার সমস্ত কলহ কেটে আপনি সুখে থাকতে পারবেন।

হাতির মূর্তি বাড়িতে রাখা শুভ

হাতির মূর্তি বাড়িতে রাখা শুভ

হিন্দু ধর্মে হাতির মূর্তি বাড়িতে রাখলে অনেক সুখ পাওয়া যায় বলেই জানা যায়। এটা রাখলে ঘরের সুখ আসে। তবে এটি অবশ্যই রুপোর বা পিতলের হতে হবে। এতে বাড়ির রাহুদের সংক্রান্ত সমস্ত সমস্যা থেকে আপনি বের হতে পারবেন। বাস্তুশাস্ত্রে হাতিকে ঐশ্বর্যের প্রতীক বলে মনে করা হয়। যদি কারোর বাড়িতে হাতি রাখা হয় তাহলে সেই বাড়িতে মা লক্ষ্মী বাস করেন। তাতে আপনার আর্থিক দেখে উন্নতি হবে জীবনে আপনি এগিয়ে যেতে পারবেন।

 কচ্ছপ বাড়িতে রাখুন

কচ্ছপ বাড়িতে রাখুন

হিন্দু ধর্মে কচ্ছপকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভগবান বিষ্ণুর সঙ্গে দেখা যায় ।তাই কচ্ছপের মূর্তি বাড়িতে রাখা খুব শুভ। তাতে জীবনের আর্থিক দিকে উন্নতি হয়। তবে এই মূর্তি অবশ্যই বাড়ির পূর্ব দিক বা উত্তর দিকে রাখবেন। দক্ষিণ বা পশ্চিম দিকে এই মূর্তি কখনোই রাখবেন না। ঘরের ড্রয়িংরুমও রাখতে পারেন।

মাছের মূর্তি বাড়িতে রাখলে আর্থিক দিকে উন্নতি হয়

মাছের মূর্তি বাড়িতে রাখলে আর্থিক দিকে উন্নতি হয়

মাছকে জোতিষশাস্ত্রে খুব শুভ বলে মনে করা হয়। এতে আপনার বাড়িতে সমৃদ্ধি আসবে। ঘরে সুখ শান্তি বজায় থাকবে। আর্থিক দিকে অনেক উন্নতি হবে। জীবনে আপনি এগিয়ে যেতে পারবেন। হিন্দু ধর্মে মাছের একটি বিশেষ জায়গার রয়েছে। বাস্তুশাস্তে বলা হয় রূপলি মাছ বা পিতলের মাছ বাড়িতে রাখা খুব দরকার। তাহলে মাছ বাড়ির উত্তর পূর্বে দিকে রাখবেন, এতে আপনার উৎস তৈরি হবে। আপনার ব্যবসাক্ষেত্রেও আপনি এটা রাখতে পারেন, সেখানে আপনি আয়ের মুখ দেখবেন। সংকট কেটে আপনি জীবনে উন্নতি করতে পারবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+