ধন সম্পদ বাড়াতে দীপাবলির আগেই বাড়ির দক্ষিণ দিকে এই জিনিসগুলি রাখুন
জ্যোতিষশাস্ত্র ও হিন্দুধর্মে দীপাবলির বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর সকলে আড়ম্বরের সঙ্গে পালন করেন দীপাবলি উৎসব। চলতি বছর ৩১ অক্টোবর পালিত হবে দীপাবলি উৎসব। যদি আপনি আর্থিকদিকে উন্নতি করতে চান ও ধন-সম্পদ বাড়াতে চান তাহলে দীপাবলির সময় এই বাস্তুটিপসগুলি মেনে চলতে পারেন।
ঘরের দক্ষিণ দিকে এই জিনিসগুলি রাখবেন, এতে আপনার আর্থিক দিকে অভাব দূর হবে ও ব্যবসাতেও খুব লাভ করতে পারবেন। পরিবারের সকলের সঙ্গে সকলের ভালো সম্পর্ক বজায় থাকবে। দেখুন কী কী করবেন।

- ঝাঁটা কোনদিকে রাখবেন
বাস্তুশাস্ত্রে বলা হয়, ঘরের দক্ষিণ দিকে ঝাঁটা রাখা খুব শুভ। এতে মা লক্ষ্মী খুব খুশি হন । সেই সঙ্গে আপনার আর্থিকদিকেও খুব লাভ হবে। তবে ঝাড়ু এমনভাবে রাখবেন যাতে বাইরের কোনও লোক যেন সেই ঝাঁটা দেখতে না পায়।
- দক্ষিণদিকে ফিনিক্স পাখির ছবি রাখুন
বাস্তু বিশেষজ্ঞদের মতে, বাড়ির দক্ষিণ দিকে ফিনিক্স পাখির ছবি রাখুন। এতে আপনার ঘরে ইতিবাচকতা বজায় থাকবে। সেই সঙ্গে সুখ, সমৃদ্ধি বাড়তে থাকবে। কোনও কাজেই আপনি পিছিয়ে যাবেন না। পরিবারের সদস্যদের সঙ্গে সকলের শুভ সম্পর্ক বজায় থাকবে।
- সোনা রাখুন এই দিকে
বাড়ির দক্ষিণ দিকে সোনা রাখা খুব ভালো। এতে সম্পদ খুব বাড়তে থাকবে। তবে মনে রাখবেন, সোনার কাছাকাছি ঝাঁটা রাখবেন না। যদি ঝাঁটা রাখতে হয় তাহলে তার এক হাত দূরে রাখুন। তবেই কিন্তু মা লক্ষ্মীর বিশেষ কৃপা আপনি পাবেন।
- বাড়িতে ক্র্যাসুলা গাছ রাখা শুভ
বাস্তুশাস্ত্রে ক্র্যাসুলা গাছকে ধন-সম্পদের গাছ বলেই মনে করা হয়। বলা হয় যে, বাড়িতে এই গাছ থাকে, সেই বাড়ির আর্থিক দিকে খুব লাভ হয়। তবে আপনি যদি বাড়িতে ক্র্যাসুলা গাছ লাগান তাহলে অবশ্যই বাড়ির দক্ষিণ দিকে রাখার চেষ্টা করুন। তবে দীপাবলির আগেই আপনি বাড়ির দক্ষিণ দিকে গাছ লাগান। এতে মা লক্ষ্মীর কৃপা আপনি পাবেন।
- এই দিকে মাথা করে ঘুমান
বাস্তু বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এতে শরীর ভালো থাকে। ধন-সম্পদ বাড়তে থাকে। তবে ঘরের দক্ষিণ দিকে আপনি বিছানা রাখতে পারেন। যদি এখনও না রাখেন তাহলে দীপাবলির আগে অবশ্যই রাখুন। এই দিকে পা করে কখনও ঘুমাবেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications