কৌশিকী অমাবস্যা কবে, জানুন দিনক্ষণ থেকে সময়, কী করবেন, কী করবেন না
জ্যোতিষশাস্ত্র ও হিন্দুধর্মে কৌশিকী অমাবস্যার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর এই বিশেষ দিনে মা কালির পুজো করে থাকেন সকলে। চলতি বছরও কৌশিকী অমাবস্যার পুজো হবে দক্ষিণেশ্বর, কালীঘাট, আদ্যাপীঠ থেকে তারাপীঠে।
তারাপীঠে এই পুজো খুব জাঁক করে করা হয়। দেশ বিদেশ অনেক ভক্ত এখানে আসেন। চলতি বছর সেপ্টেম্বর মাসে ২ তারিখ পালিত হবে। (বাংলা ক্যালেন্ডার অনুযায়ী, কৌশিকী অমাবস্যা ১৫ ভাদ্র রবিবার)।

- জানুন সময়
বাংলার তারিখ অনুয়ায়ী, ১৫ ভাদ্র পরেছে এই শুভ দিন। শুভ সময় শুরু হবে ভোর ৫ টা ০৭ মিনিট থেকে যা চলবে ১৭ ভাদ্র মঙ্গলবার ৬ টা ৩১ মিনিট পর্যন্ত। এই অমাবস্যার সঙ্গে তারাপীঠের বিশেষ গুরুত্ব রয়েছে।
- এই দিনে পুজো দিন
বলা হয়, যে ব্যক্তি মা মন দিয়ে কৌশিকী অমাবস্যায় মা কালির পুজো করেন তাহলে জীবনে সকল কাজেই জীবনে এগোতে পারবেন। মা তারার বিশেষ কৃপা থাকে আপনার ওপর। এই বিশেষ দিনে তারাপীঠ গিয়ে যদি আপনি পুজো দিতে পারেন আপনার মনের গুপ্ত ইচ্ছাও কিন্তু পূরণ হবে।
মায়ের বিশেষ কৃপাও আপনি পাবেন। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, কৌশিকী অমাবস্যায় ভুলেও আমিষ খাবার খাবেন না। আমিষ খাবার খেলে আপনার শরীর খারাপ হতে পারে।
- এই দিনে তুলসী পাতা নিজের কাছে রাখুন
এদিন অবশ্যই একটি তুলসী পাতা নিজের কাছে রাখবেন। তবে তুলসী পাতা কৌশিক অমাবস্যা দিন ভুলেও ছিঁড়বেন না। এতে দেবী রেগে যান। তাই আগের দিন তুলসী পাতা ছিড়ে রাখবেন। এতে আপনার শরীর ভালো থাকবে।
- গর্ভবতী মহিলারা বাড়ির বাইরে বেরোবেন না
ভুলেও গর্ভবতী মহিলারা বাড়ির বাইরে বেরোবেন না। এতে তাদের সন্তানের ক্ষতি হতে পারে। তাই আগেই সাবধান হোন আপনি।
- মদ খাবেন না
কৌশিকী অমাবস্যায় মদ খাওয়া এড়িয়ে চলুন । বাড়ির মহিলাদের সম্মান করার চেষ্টা করুন। যদি আপনি কৌশিকী অমাবস্যায় যদি আপনি আর্থিক দিকে আরও লাভ করতে চান তাহলে কৌশিকী অমাবস্যায় দুটি তিলের প্রদীপ মা কালির সামনে জ্বালিয়ে রাখুন। এতেই আপনার বাড়িতে বাস্তুদোষ থাকলে তাও কেটে যাবে ।
- মায়ের পায়ে কাছে রাখুন এগুলি
যদি আপনার পরিবারের সর্বদাই অশান্তির পরিবেশ বিরাজ করে, তা থেকে বের হতে চান কৌশিকী অমাবস্যায় মায়ের পায়ে জবা ও সিঁদুর নিবেদন করুন। তাহলে আপনার দ্রুতই ভাগ্য ফিরবে ও প্রত্যেকটি কাজে সফলতা অর্জন করতে পারবেন। বাড়ির পরিবেশও থাকবে ভালো।
- ঘিয়ের প্রদীপ জ্বালান
বিশেষজ্ঞদের মতে, বাড়ির মূল দরজার সামনে যদি আপনি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে রাখেন। তাহলে বাড়িতে এই দিন ইতিবাচক শক্তি প্রবেশ করবে। দূর হয় নেতিবাচক শক্তিও।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications