৯০ বছর পর কার্তিক পূর্ণিমায় তৈরি হবে এই শুভ যোগ, মা লক্ষ্মী ও বিষ্ণুর কৃপা পেতে চলেছেন কারা?
জ্যোতিষশাস্ত্র ও হিন্দুধর্মে কার্তিক পূর্ণিমার বিশেষ গুরুত্ব রয়েছে। প্রতিবছর এই দিনটি সকলে আড়ম্বরের সঙ্গে পালন করে থাকেন। এই সময়ে বিষ্ণু ও লক্ষ্মী নারায়ণের পুজো করলে জীবনে সফলতা লেগেই থাকে।
চলতি বছর কার্তিক পূর্ণিমা পড়েছে নভেম্বর মাসের ১৫ তারিখ। এই কার্তিক পূর্ণিমায় কিন্তু বিরল কাকতালীয় ঘটনা ঘটতে চলেছে। যা কিন্তু কিছু রাশির জাতক জাতিকাদের উপর শুভ প্রভাব ফেলবে। সেই তালিকায় কারা রয়েছেন, জানুন।

- কোন কোন যোগ তৈরি হবে
কার্তিক পূর্ণিমার দিন ব্যতীপাত, বরীয়ান যোগ তৈরি হবে। ৯০ বছর পর কার্তিক পূর্ণিমা এই শুভ যোগ তৈরি হতে চলেছে। যার বিশেষ প্রভাবে কিছু রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। শুধু তাই নয়, তারা বিষ্ণু ও লক্ষ্মী নারায়ণের বিশেষ আশীর্বাদও পাবেন এই রাশির ব্যক্তিরা। জানুন সেই রাশির তালিকায় কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।
- মেষ রাশি
কার্তিক পূর্ণিমায় মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর কৃপা থাকবে। তাদের জীবনে সফলতা লেগে থাকবে। ভাগ্যের দ্বার খোলা থাকবে। তারা যদি নতুন কোনও ব্যবসায়ে বিনিয়োগ করতে চান, করতে পারেন। অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। সমাজে সম্মান ক্রমশ বাড়তে থাকবে। যদি আপনি রাজনীতি করেন, সেখানেও কিন্তু সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া কেরিয়ার থেকে ব্যবসায় সফলতার শীর্ষে পৌঁছতে পারবেন এই রাশির ব্যক্তিরা।
- তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের কর্মজীবনে শুভ সময় শুরু হবে। এসময় আপনি নতুন সম্পত্তি কিনতে সক্ষম হবেন। ভগবান বিষ্ণু ও দেবী লক্ষ্মীর কৃপায় আপনার সম্পদ হুহু করে বাড়তে থাকবে। মনের মানুষের সঙ্গে দেখা হতে পারে আপনার। অবিবাহিতদের বিয়ে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় যারা সোনার ব্যবসা করছেন কিংবা মডেলিংয়ে যুক্ত তাদের কিন্তু অর্থপ্রাপ্তির নিশ্চিত। এই শুভ সময় আপনি যদি লটারি কাটেন, সেখানেও কিন্তু অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এই শুভ সময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করার চেষ্টা করুন। তবেই কিন্তু আপনি জীবনে সফলতা অর্জন করতে পারবেন।
- মীন রাশি
মীন রাশির জাতক জাতিকাদের উপর বিষ্ণু ও মা লক্ষ্মীর বিশেষ কৃপা থাকে। তাদের আয়ের উৎস বাড়তে থাকবে। এসময় আপনাদের পরিবেশ অনুকূলে থাকবে। আর্থিক সঙ্কট থেকে মুক্তি পাবেন। ব্যাঙ্ক ব্যালেন্স শুরু করে বাড়বে। সন্তানের কাছ থেকে কোনও শুভ খবর পাওয়ায় আপনার মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। কর্মজীবনে সাফল্যের সময় শুরু হবে। চাকরিজীবীদের অত্যন্ত শুভ সময়। ব্যবসায়ীরা সকল কাজেই সাফল্যের মুখ দেখবেন। এই সময় নতুন ব্যবসা শুরু করলে অবশ্যই বাবা মায়ের পরামর্শ নিয়ে করবেন। কোনও কাজেই এই সময়ে আপনি পিছিয়ে পড়বেন না।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications