অস্ত যেতে চলেছে বৃহস্পতি গ্রহ, এই সময়ে বাড়তি খরচে লাগাম দেবেন কোন রাশির ব্যক্তিরা
জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে। গ্রহরা যখন ঘর পরিবর্তন করে তখন বিশেষ প্রভাব ফেলে বারো রাশির ওপর। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচক হতে পারে। বৃহস্পতি গ্রহের একটি বিষয়ের গুরুত্ব রয়েছে জ্যোতিষশাস্ত্রে।

কবে গুরু গ্রহ অস্ত যাবে
দেবগুরুকে আমরা সন্তান-সম্পদ, সৌভাগ্যের কারক বলেই জানি। ২৮ মার্চ মীন রাশিতে অস্ত যাবে বৃহস্পতি। ২৭ এপ্রিল আবার মেষ রাশিতে উদিত হবে সে। দেখুন এই সময় কোন রাশিদের অশুভ সময় শুরু হবে।

মকর রাশি
বৃহস্পতি অস্ত যাওয়ার কারণে মকর রাশিদের খুব খারাপ সময়। এই সময় আপনাকে মানসিক চাপের মধ্য দিয়ে যেতে হতে পারে। আইনি মামলায় জড়িয়ে পড়তে পারেন। পরিবারের সকলের সঙ্গে তর্কবিতর্ক এগিয়ে চলুন। না হলে আপনাকে নানান অসুবিধার মধ্য দিয়ে যেতে হবে। যে ইচ্ছা এত দিন ছিল সেই ইচ্ছাও আপনার পূরণ হবে না। আয় হবে প্রচুর।
তবে তার থেকেও ব্যয় হবে বেশি। বাড়তি খরচের দিকে নিয়ন্ত্রণ রাখুন। আর্থিক চাপ আপনাকে ঘিরে ফেলবে। মাথা ঠান্ডা রেখে যেকোনোও কাজ করার চেষ্টা করবেন।

মেষ রাশি
বৃহস্পতি গ্রহ অস্ত যাওয়ার কারণে মেষ রাশির জাতক-জাতিকাদের খুব খারাপ সময় শুরু। এই সময় আপনার কাজের প্রতি ঝোঁক অনেকটাই কমে যাবে। তীর্থযাত্রায় বা বিদেশে যাবেন না। এসময় আপনার দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। গুরুতর কোনও রোগে আপনি আক্রান্ত হতে পারেন। পরিবারের কারোর সঙ্গে আপনার অশান্তি বাঁধতে পারে।
বড় ভাইয়ের স্বাস্থ্যের অবনতি হতে পারে। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করুন। এসময় আপনার দাম্পত্য জীবন তেমন সুখের হবে না।

কন্যা রাশি
এই সময় আপনার পরিবারের কোনোও একজন ব্যক্তির শরীর খারাপ হতে পারে, যার জন্য আপনার আর্থিক খরচ অনেকটাই বাড়বে ।এ সময় সকলের সঙ্গে পরিষ্কার খোলামেলা ভাবে কথা বলার চেষ্টা করুন।
নতুন যানবাহন কিনবেন না। এসময় আপনার আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যেকোন কাজ করার আগে দুবার ভেবে দেখুন।

বৃশ্চিক রাশি
গুরু গ্রহের কারণে বৃশ্চিক রাশির খুব খারাপ সময় শুরু। এসময় আপনি কোনও কাজেই সফলতা পাবেন না। প্রতিযোগিতামূলক কোনোও পরীক্ষা দেবেন না, শিক্ষার্থীদের জন্য খুব খারাপ সময় শুরু।
আপনাকে বারবার ব্যর্থতার মুখে পড়তে হতে পারে। তাই এই সময়ে যেকোন কাজ করার আগে বারবার ভেবে করবেন। কোনও গুপ্ত রোগ আবারোও আপনার চারা দিতে পারে। শরীর নিয়ে সাবধানে থাকবেন।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications