বৃহস্পতি অস্ত যেতে চলেছে, মাথা ঠান্ডা রেখে কর্মক্ষেত্রে মন দিন এই রাশিরা

আগামী মাসে বৃহস্পতি অস্ত যেতে চলেছে। এই সময় কিছু রাশির জীবনে যেমনি সাফল্য আসবে তেমন কিছু রাশির জীবনে অশুভ সময় সৃষ্টি হবে। জেনে নিন সেই রাশির মধ্যে কারা রয়েছেন।

বৃহস্পতিকে আমরা গুরুগ্রহ বা দেবগুরু বলেই জানি। জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতির একটি বিশেষ গুরুত্ব রয়েছে। এই গ্রহ যখন ঘর পরিবর্তন করে তখন সকল রাশির ব্যক্তিদের ওপর বিশেষ প্রভাব ফেলে সে। সেটি কারোর জন্য শুভ হতে পারে আবার অশুভও হতে পারে। বলা হয় এই গ্রহ যখন সূর্যের খুব কাছাকাছি চলে আসে তখন আসে তখন সে অস্ত যায়। আগামী মাসে বৃহস্পতি অস্ত যেতে চলেছে। এই সময় কিছু রাশির জীবনে যেমনি সাফল্য আসবে তেমন কিছু রাশির জীবনে অশুভ সময় সৃষ্টি হবে। জেনে নিন সেই রাশির মধ্যে কারা রয়েছেন।

বৃষ রাশি

বৃষ রাশি

বৃহস্পতি ঘর পরিবর্তন করায় বৃষ রাশির জাতিক জাতিকাদের জন্য খুব একটা ভালো সময় নয়। এই রাশির অধিপতি হল শুক্র ও বৃহস্পতি। আর এদের মধ্যে শত্রুতার সম্পর্ক। তাই বৃহস্পতি অস্ত যাওয়ার কারণে এই রশির জাতিকারা কখনোও সাফল্য অর্জন করতে পারবেন না। কোন কাজেই তারা মন লাগাতে পারবেন না। তাছাড়া আর্থিক দিকে আপনাদের অসুবিধায় পড়তে হবে। যারা ব্যবসা করছেন তাদের জীবনে নানান অসুবিধা হতে হতে পারে। পারিবারিক জীবনে নানান অসুবিধার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে।

 কর্কট রাশি

কর্কট রাশি

গুরু গ্রহ অস্ত যাওয়ার কারণে কর্কট রাশির জীবনে নানান অসুবিধার সম্মুখীন হতে হবে। আর্থিক দিকে আপনাদের অবনতি হবে। দূরে কোথাও এ সময় ঘুরতে যাবেন না। পারিবারিক থেকে দাম্পত্য জীবনে আপনার অশান্তি হবে। মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। শরীর আপনার ভালো যাবে না। দাম্পত্য জীবনে নানান অসুবিধার মধ্যে দিয়ে আপনাকে যেতে হবে। আপনার মানসিক চাপ আপনার আরও বাড়বে। নানান অসুবিধার সম্মুখীন হতে হবে আপনাকে। মন আপনার ভালো থাকবে না।

 কন্যা রাশি

কন্যা রাশি

গুরু গ্রহের কারণে কন্যা রাশির জাতক-জাতিকাদের উপর একটি বিশেষ প্রভাব পড়বে। তবে এই প্রভাব কিন্তু কখনোই শুভ হবে না। আপনার মানসিক চাপ ক্রমশ বাড়তে থাকবে। জীবন সঙ্গিনীর সঙ্গে নানান অসুবিধা হতে পারে। আপনার বসের সঙ্গে আপনার ভালো সম্পর্ক থাকবে। নানান অসুবিধার মধ্যে দিয়ে যেতে হবে আপনাকে। আপনি কখনোই ভালোভাবে কাটাতে পারবেন না। আর্থিক দিকেও আপনার নানাণ অবনতি হবে। নতুন চাকরির অফার পাবেন না আপনিও। ভুলেও কখনো পুরনো চাকরি ছাড়তে যাবেন না। অংশীদারিত্ব ব্যবসায়ে কখনোই বিনিয়োগ করবেন না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+