অস্ত যেতে চলেছে বৃহস্পতি গ্রহ, এই সময়ে এড়িয়ে চলুন শুভ কাজ, কিন্তু কেন

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহের জন্য বিশেষ গুরুত্ব রয়েছে, সেই সঙ্গে নক্ষত্রদেরও কিন্তু বিশেষ গুরুত্ব রয়েছে। চৈত্র শুক্লা নবমীতে গুরু গ্রহ পশ্চিমে অস্ত যেতে চলেছে। তাই এক মাস অর্থাৎ ২৮ এপ্রিল পর্যন্ত কোনও শুভ করা যাবে না। এই সময়ে বিবাহের মতো শুভ কাজও হবে না।

কখন গুরু গ্রহ অস্ত যাবে

কখন গুরু গ্রহ অস্ত যাবে

জ্যোতিষশাস্ত্রে চৈত্র শুক্লা নবমী অর্থাৎ বৃহস্পতিবার রাত ২ টো ৫১ মিনিটে গুরু গ্রহ পশ্চিম দিকে অস্ত যাবে। ২৮ এপ্রিল পর্যন্ত শুভ কাজ বন্ধ। শুক্লা অষ্টমীতে দুপুর ১২:৫৬ মিনিটে পূর্ব দিকেও দিতে উদিত হবে দেবগুরু। বলা হয় যখন বৃহস্পতির অস্ত যায় তখন তো শুভ কাজ বন্ধ থাকে।

বন্ধ থাকবে শুভ কাজ

বন্ধ থাকবে শুভ কাজ

যেমন গৃহপ্রবেশ, বাগদান , বিবাহ, দীক্ষা গ্রহণ ইত্যাদির মতন যেকোন শুভ কাজ এই সময় বন্ধ থাকে। এই সময়ে যদি কোনও শুভ কাজ করা হয়, তাহলে জীবনে সাফল্য আসে না। সেই সঙ্গে অশুভ কিছু ঘটার ইঙ্গিত পাওয়া যায়।

কী বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা

কী বলছেন জ্যোতিষ বিশেষজ্ঞরা

জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে, অক্ষয় তৃতীয়ায় সূর্য, চন্দ্র উচ্চ কক্ষপথে থাকে, তাই এই দিনটিকে খুব বিশেষ বলে মনে করা হয় এবং এই দিনটিতে যেকোন শুভ কাজ করলে সেই শুভ কাজের সাফল্য মেলে। সূর্য, মেষ রাশিতে এবং চন্দ্র বৃষ রাশিতে এই অক্ষয় তৃতীয়ার সময় থাকে, তাই এই সময়টি অত্যন্ত শুভ। তাই এই সময় যেকোনও শুভ কাজ করা ভালো।

অক্ষয় তৃতীয়াতে করুন শুভ কাজ

অক্ষয় তৃতীয়াতে করুন শুভ কাজ

এই সময় গুরু গ্রহ এবং শুক্রের দোষ থাকলেও তা কোন রাশির ব্যক্তিদের ওপর পড়ে না। তাই এই কারণে অক্ষয় তৃতীয়াকে আবুজ মুহূর্ত বলা হয়। বিবাহের মতন শুভ কাজ এই সময় করলে এই সময়ে জীবনে খুব সুখী হওয়া যায় এবং সকল কাজেই সে সাফল্য অর্জন করতে পারেন জীবনে।

 কিছু রাশির খারাপ সময়ে শুরু হবে

কিছু রাশির খারাপ সময়ে শুরু হবে

এই সময়ে কিছু রাশির ব্যক্তিদের খারাপ সময়ে শুরু হবে। এসময় আপনার বাড়তি খরচে একটু লাগাম দেবেন, না হলে আপনার সমস্যায় বাড়তে পারে। কোনও কাজে বিনিয়োগ না করাই ভালো। যারা এই সময় বেসরকারি চাকরিতে কর্মরত তাদের নানান অসুবিধার মধ্যে দিয়ে যেতে হবে। এসময়ে আপনার স্ত্রীর সঙ্গে নানান সমস্যা বাঁধবে অপনার।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

ছবি সৌ:পিক্সেলস


আইপিএলের সব খবরের আপডেট, স্কোর, স্ট্যাটিসটিক্স, ছবি, ভিডিও একনজরে

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+