বৃহস্পতির উদয়ের কারণে তৈরি হবে ‘হংস রাজযোগ’, গুরু গ্রহের কৃপা পাবেন কোন রাশিরা

২২ এপ্রিল বৃহস্পতি মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে। তারপর ২৯ এপ্রিল মেষ রাশিতে উদিত হবে দেব গুরু। বৃহস্পতির উত্থানের কারনে তৈরি হচ্ছে ‘হংস রাজযোগ’। এই যোগ অত্যন্ত শুভ যোগ।

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহেরই যে একটি বিশেষ গুরুত্ব রয়েছে তা আমাদের সকলেরই জানা। বৃহস্পতিকে আমরা গুরু গ্রহ বলেই জানি। বৃহস্পতি ভাগ্য, বিবাহ, সুখের কারক। ২২ এপ্রিল বৃহস্পতি মীন রাশি ছেড়ে মেষ রাশিতে প্রবেশ করবে। তার আগে পয়লা এপ্রিল গুরু গ্রহ অস্ত যেতে চলেছে মীন রাশিতে । সে তারপর ২৯ এপ্রিল মেষ রাশিতে উদিত হবে দেব গুরু। বৃহস্পতির উত্থানের কারনে তৈরি হচ্ছে 'হংস রাজযোগ’। এই যোগ অত্যন্ত শুভ যোগ। এই যোগের প্রভাব পড়বে কিছু রাশির জাতক-জাতিকাদের উপরে। দেখে নিন সেই রাশির তালিকায় কোন কোন রাশির নাম রয়েছে।

কর্কট রাশি

কর্কট রাশি

বৃহস্পতির উত্থানের কারণে কর্কট রাশি জাতক-জাতিকাদের জীবনের শুভ সময় শুরু হবে। এসময় আপনি যে কাজেই হাত দেবেন সে কাজেই সাফল্য অর্জন করতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক দিকে লাভ হবে আপনার। পারিবারিক জীবনে আপনি সুখের মুখ দেখবেন। যদি আপনি যানবাহন কেনেন সেখানে আপনার আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। নতুন পোশাকের ব্যবসা করতে পারেন। দীর্ঘদিন ধরে আপনার যে ইচ্ছা ছিল তা পূরণ হবে। আপনি এসময় বিদেশে যাত্রা করতে পারেন।

 ধনু রাশি

ধনু রাশি

গুরু গ্রহের উত্থানের কারণে তৈরি হচ্ছে হংসরাজ যোগ। এই যোগের শুভ প্রভাব পড়বে ধনু রাশির ব্যক্তিদের উপর। এসময়ে আপনারা অর্থনৈতিকভাবে যথেষ্ট শক্তিশালী হয়ে উঠবেন। নতুন গাড়ি, বাড়ি কিনতে পারেন। আপনার জীবনের সাফল্যের সময় শুরু হবে। সন্তানের পড়াশোনার জন্য চিন্তা করতে হবে না। তাকে বিদেশে পাঠাতে পারেন। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। মাথা ঠান্ডা রেখে কাজ করবেন। জীবনে কিন্তু অনেকটাই এগিয়ে যেতে পারবেন আপনি। স্বপ্ন পূরণের সম্ভাবনা রয়েছে। আপনার ইচ্ছা পূরণ হবে আপনার। আপনি যদি জীবনে আর্থিক ভাবে উন্নতি করতে চান তাহলে কঠিন পরিশ্রম করুন, সেখান থেকে তার আর্থিক লাভ হওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় আপনার পরিবারের সকল সদস্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি।

 মীন রাশি

মীন রাশি

বৃহস্পতি উদিত হওয়ার কারণে তৈরি হবে হংস রাজযোগ। এই যোগের শুভ প্রভাব পড়বে মীন রাশির জাতক-জাতিকাদের উপর। এসময় আপনারা কেরিয়ার থেকে ব্যবসায় বেশ সাফল্য অর্জন করতে পারবেন। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। সেখান থেকে আর্থিক লাভ হবে। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন। অফিসে বসের সঙ্গে সদভাব থাকবে আপনার। সহকর্মীরা আপনাকে সকল কাজে সাহায্য করবেন। পরিবারের সকলের পূর্ণ সমর্থন পাবেন আপনি।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+