বৃহস্পতি বিপরীতমুখী হচ্ছে! কোন কোন রাশির জীবনে সাফল্য আসছে, জানেন আপনি
বৃহস্পতি বিপরীতমুখী হচ্ছে! কোন কোন রাশির জীবনে সাফল্য আসছে, জানেন আপনি
জ্যোতিষশাস্ত্রে প্রতিটি গ্রহ যেমনি সময় মতন নিজেদের ঘর পরিবর্তন করে, তেমনি সময় অনুসারেই তারা বিপরীতমুখী হয় এবং সরাসরি প্রভাব ফেলে ১২ রাশির ওপর। কখনোও সেটি শুভ ফল দেয় কখন বা অশুভ ফল দেয়। ২৯ জুলাই বৃহস্পতি মীন রাশিতে পিছিয়ে আছে। বৃহস্পতিকে আমরা জ্ঞান, বুদ্ধি, শিক্ষক, আয়ের ঘর বলেই জানি। সেই সঙ্গে বৃহস্পতি গ্রহ বিপরীতমুখী হচ্ছে। আর এর জন্য শুভ প্রভাব পড়বে তিন রাশির ওপর, জানেন তারা কারা।

বৃষ রাশি
এই রাশির জাতক জাতিকাদের একাদশ ঘরে থাকবে বৃহস্পতি। জ্যোতিষশাস্ত্রে আয় ও মুনাফার ঘর বলা হয় একাদশ ঘরকে। তাই এই সময়ে আপনার আয় ভালো হয়। এর পাশাপাশি আয়ের নতুন উৎসও তৈরি হতে পারে। ব্যবসায় ভালো লাভ হতে পারে। এর পাশাপাশি একটি ব্যবসায়িক চুক্তিও হতে পারে। যার কারণে আপনি ভাল অর্থ উপার্জন করতে পারবেন। কাজের প্রশংসা পেতে পারেন। একই সময়ে, যারা নতুন ব্যবসা শুরু করতে চান তাদের জন্য সময় শুভ সময়।

মিথুন রাশি
জোতিষশাস্ত্রে বৃহস্পতি বিপরীতমুখী হওয়ার সঙ্গে সঙ্গে এই রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু। কারণ বৃহস্পতি গ্রহ আপনার দশম ঘরে বিপরীতমুখী হতে চলেছে। যাকে চাকুরী, ব্যবসা ও কর্মক্ষেত্র বলা হয়। এই সময়ে আপনি একটি নতুন কাজের প্রস্তাব পেতে পারেন। এছাড়াও, আপনি এই সময়ে চাকরিক্ষেত্রে পদোন্নতি পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায় ভালো লাভ হবে। যারা এই সময় মার্কেটিং ও মিডিয়ার সঙ্গে যুক্ত তাদের জন্যও এই সময়টা শুভ হতে চলেছে। এই সময়ে আপনি মাথা ঠাণ্ডা রেখে চলবেন। চাকরির নানান দরজা তাদের জন্য খুলে যাবে। ব্যবসায়ীরাও কাজের ক্ষেত্রে বেশ লাভবান হবেন। তাদের জীবনে এই সময়টি বিশেষ শুভ বলে মনে করা হচ্ছে। এই সময়ে আপনি আপনার শুভ কাজ শেষ করুন।

কর্কট রাশি
এই রাশির ব্যক্তিদের বৃহস্পতি গ্রহ নবম ঘরে পিছিয়ে গেছে। ব্যবসায়ীদের জন্য খুব ভালো সময়, লাভ বাড়ার সময় এটি। যারা ব্যবসা খাতে বিনিয়োগ করতে চাইছেন করতে পারেন। তাদের জন্য শুভ সময় এটি। তবে যা করবেন সৎ উপায়ে করার চেষ্টা করবেন। নতুন চুক্তিতে সই করতে হতে পারে আপনাকে। যা আপনার জীবনের সাফল্য এনে দেবে। যারা প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসতে চাইছেন বসতে পারেন। সাফল্য আসবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর। সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications