কতদিন বিপরীতমুখী অবস্থায় থাকবে বৃহস্পতি, গুরু গ্রহের কৃপায় নয়া সম্পত্তির মালিক হবেন কারা

জ্যোতিষশাস্ত্রে প্রত্যেকটি গ্রহই নিজের সময় মত ঘর পরিবর্তন করে বারো রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। সেই সময় তারা নানা রকম যোগও তৈরি করে। অক্টোবর মাসের ৯ তারিখ বৃহস্পতি সকাল দশটা এক মিনিটে বিপরীতমুখী হয়েছে।

৫ ফেব্রুয়ারি পর্যন্ত একই অবস্থায় থাকবে তারা। এই সময় কিছু রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে, নয়া সম্পত্তির মালিক হবেন কারা, জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

property

  • মেষ রাশি

মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে খুব লাভ হবে। তাছাড়া আপনার ব্যবসাতেও খুব লাভের সময়। এই সময় আপনার চাকরি থেকে ব্যবসায় লাভ হবে। নতুন ফ্ল্যাট কেনার সম্ভাবনা রয়েছে। আয় ক্রমশ বাড়তে থাকবে। এই সময় মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে।

ব্যবসায়ীদের জন্য অত্যন্ত শুভ সময়। গুপ্ত ইচ্ছা পূরণ হতে পারে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও আপনি সুখী হবেন। এসময় কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। পরিবারের সকলের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। যারা সোনা ব্যবসা করছেন তাদের জীবনে অত্যন্ত শুভ সময়।

  • মিথুন রাশি

মিথুন রাশির জাতক জাতিকাদের উপর বিপরীতমুখী গুরু গ্রহের শুভ প্রভাব পড়বে। এসময় আপনার দ্বাদশ ঘরেই প্রবেশ করবে এই গ্রহ। তাছাড়া শুভ অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারেন। সেখান থেকে আপনার অর্থপ্রাপ্তি হবে। ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন আপনি।

চাকরিজীবীদের অত্যন্ত শুভ সময়। ব্যবসায়ীদের ভালো সময় শুরু হবে। এসপ্তাহে কোনও কাজেই আপনি পিছিয়ে পড়বেন না। মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করুন। দূরে কোথাও ঘুরতে গেলে সেখানেও আপনার জন্য অত্যন্ত শুভ সময়। পরিবারে সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে আপনার। এখন থেকেই ভবিষ্যতের জন্য অর্থ সঞ্চয় করতে পারেন। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। মাথা ঠান্ডা রেখে সব কাজ করুন।

  • সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হবে। আপনার দশম ঘরে প্রবেশ করে এই গ্রহ। এই সময়ে ব্যাংক ব্যালেন্স আপনার হুহু বাড়তে থাকবে। পরিবারের সুখ, শান্তি বিরাজ করবে। যেকোনও নতুন স্কিমের মাধ্যমে বিনিয়োগ করতে পারেন। বিবাহিত জীবনেও সুখী হবেন এই রাশির ব্যক্তিরা। পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে। এসময় কোনও কাজ আপনার আটকে থাকবে না।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+