বৃহস্পতির নক্ষত্র বদলে মনস্কামনা পূর্ণ হবে, লটারি প্রাপ্তির সম্ভাবনা রয়েছে কোন রাশির জাতকদের
জ্যোতিষশাস্ত্রে গুরু গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। গুরুগ্রহ ও দেবগুরু বললেই আমরা বৃহস্পতি গ্রহকেই চিনি। এই গ্রহ হল সুখ, সৌভাগ্য, জ্ঞানও বিবাহের কারক। বর্তমানে বৃহস্পতি বৃষ রাশিতে রয়েছে। ৩১ জুলাই বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করতে চলেছে। ১৯ অগাস্ট পর্যন্ত বৃহস্পতি সেই নক্ষত্রে বিরাজ করবে।
রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে বৃহস্পতি। যে কারণে কিছু রাশির জাতক-জাতিকাদের অমীমাংসিত কাজগুলি হয়ে যাবে। আয় বাড়বে। চাকরি থেকে ব্যবসায় সফলতা আসবে। জানুন সেই রাশির তালিকা কোন রাশির ব্যক্তিরা রয়েছেন।

- বৃষ রাশি
এই গ্রহ নক্ষত্র পরিবর্তন করায় বৃষ রাশির জাতক জাতিকাদের খুব সাফল্যের সময় শুরু হবে। চাকরি থেকে ব্যবসায়ে আপনি যা চাইবেন তাই করতে পারবেন। কোনও বড় কাজের ঝুঁকি এই সময়ে নেবেন না।
পরিবারে সকলের সঙ্গে ভালো থাকবেন। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। অর্থপ্রাপ্তি হবে। বাবা মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। কারোর সঙ্গে ঝগড়া অশান্তি করবেন না।
- কর্কট রাশি
কর্কট রাশির জাতক-জাতিকাদের এই সময়টি খুব ভালো যাবে। এসময় আপনি ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন। যারা বেসরকারি চাকরি করছেন তাদের আর্থিক দিকে লাভ হবে। যদি আপনি দূরে কোথাও ঘুরতে চান, বাবা-মাকে নিয়ে যেতে পারেন।
পরিবারের সকলের সঙ্গে অশান্তির যে পরিবেশ ছিল তা অনেকটাই কেটে যাবে। অযথা কারোর সঙ্গে তর্কাতর্কি করবেন না। এই সময় থেকে আপনি ভবিষ্যতের জন্য টাকা জমাতে পারবেন। আসতে আসতে মানসিক চাপ কমবে।
- সিংহ রাশি
বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করায় নতুন সম্পত্তি কিনতে পারবেন। ভগবান শিবের বিশেষ কৃপা আপনি পাবেন। আপনারা যদি মাথা ঠাণ্ডা রেখে প্রত্যেকটি কাজ করতে পারেন, তবেই আপনি জীবনে এগোতে পারবেন। এসময় পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার।
- কন্যা রাশি
কন্যা রাশির ব্যক্তিদের ওপর বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব পড়বে। এই সময় পরিবেশ আপনার অনুকূলে থাকবে। কোনও বিষয় সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই মাথা ঠাণ্ডা রেখে চলবেন। গঙ্গা জলে দূর্বা মিশিয়ে ভগবান শিবকে নিবেদন করতে পারেন।
তাহলে আপনার উপর থাকা আর্থিক সঙ্কট কেটে যাবে। আপনি দূরে কোথাও ঘুরতে যেতে পারেন, সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে। নিজেকে শান্ত রেখে কাজ করলে আপনি জীবনে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন। বাবা মায়ের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications