কবে বৃহস্পতি নক্ষত্র বদল করবে, সোনায় মুড়বে কোন রাশির ব্যক্তিদের ভাগ্য
জ্যোতিষশাস্ত্রে, মোট বারোটি রাশি, নয়টি গ্রহ, সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে। যার মধ্যে গ্রহ ও নক্ষত্ররা প্রায় সময় তাদের স্থান বদল করে সকল রাশির ব্যক্তিদের উপর শুভ ও অশুভ নানান প্রভাব ফেলে। বৃহস্পতি গ্রহকে গুরু গ্রহ বা দেবগুরু বলেও মনে করা হয়।
এই গ্রহ ২০ অগাস্ট বিকেল ৫ টা ২২ মিনিটে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। যা মঙ্গল গ্রহ দ্বারা শাসিত হয়। মঙ্গল আর বৃহস্পতির মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। তাই এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে সুখ লেগে থাকবে। সেই সঙ্গে কেরিয়ার থেকে ব্যবসায়ে সফলতা অর্জন করতে পারবেন, তাঁদের তালিকায় কারা রয়েছেন, জানুন।

- মেষ রাশি
মেষ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিকে লাভ হবে। এই সময় আপনার ব্যবসায় অর্থলাভ হবে। প্রত্যেকটি কাজেই সফলতা অর্জন করতে পারবেন। কাজের জায়গায় নতুন দায়িত্ব পেতে পারেন। সকলে আপনার কাজের প্রশংসা করবেন। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে।
সম্মান ও প্রতিপত্তি বাড়বে। যারা নতুন চাকরি খুঁজছেন তাদের জন্য অত্যন্ত শুভ সময়। এই সময় অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। বাবা মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে আপনার। মানসিক চাপ অনেকটাই কমবে।
- কন্যা রাশি
কন্যা রাশির জাতক-জাতিকাদের ওপর গুরু গ্রহের বিশেষ প্রভাব পড়বে। তাই এই সময় আপনার আয়ের নতুন উৎস খুঁজে পাবেন। জীবনসঙ্গীর সঙ্গে সম্পর্ক ভালো থাকবে। এসময় যদি আপনি নতুন ব্যবসা শুরু করেন বা যারা সোনা ব্যবসায়ে যুক্ত তাদের অর্থপ্রাপ্তি হবে।
দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। অবশ্যই বাবা মায়ের পরামর্শ নিয়েই সব কাজ করবেন। এসময় সকল কাজে ভাই বোনের সমর্থন পাবেন। নিজেকে শান্ত রেখে সব কাজ করবেন। প্রেমের সম্পর্কে যারা যুক্ত তাঁদের ভালো সময়।
- মকর রাশি
বৃহস্পতি নক্ষত্র পরিবর্তন করায় মকর রাশির জাতক জাতিকাদের ভাগ্যের দ্বার খুলবে। এসময় আপনারা নতুন চাকরিতে পদোন্নতি হতে পারে। তাছাড়া আপনি দেশে বিদেশে ভ্রমণ করতে পারেন। বিদেশে গেলে সেখান থেকে সফলতা অর্জন করার সম্ভাবনা রয়েছে আপনার।
সন্তানের কোনও শুভ খবরে আপনার মনে আরও খুশি থাকবে। মাথা ঠান্ডা রেখে সকল কাজ করবেন। তাছাড়া পরিবারের সকলের সঙ্গে শুভ সম্পর্ক বজায় রাখবেন। আপনার মানসিক চাপ অনেকটাই কমবে। মডেলিং, শিক্ষাগত যোগ্যতা, সাংবাদিকতার সঙ্গে যুক্ত তাদের অর্থপ্রাপ্তি হওয়ার সম্ভাবনা রয়েছে।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications