নক্ষত্র পরিবর্তন করে গুরুগ্রহ বৃহস্পতি রাশি রাশি টাকা হাতে দেবে কাদের

জ্যোতিষশাস্ত্রে, বৃহস্পতি গ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। বৃহস্পতি হল সম্পদ ও জ্ঞানের কারক। বৃহস্পতি গ্রহ যখন স্থান পরিবর্তন করে বা বিপরীতমুখী হয়, তখন সকল ব্যক্তিদের উপর নানান প্রভাব ফেলে। আবার বৃহস্পতি যখন নক্ষত্র পরিবর্তন করে থাকে, যার বিশেষ প্রভাব পড়ে সকল রাশির ব্যক্তিদের উপর।

গুরু গ্রহ বৃহস্পতি অগাস্ট মাসের ২০ তারিখ বিকেল ৫ টা ২২ মিনিটে রোহিণী নক্ষত্রে বেরিয়ে মৃগশিরা নক্ষত্রে প্রবেশ করবে। দেবগুরু বৃষ রাশিতে বর্তমানে রয়েছে। দেবগুরু ৯ অক্টোবর আবারও পিছিয়ে যাবে। এই সময়ে বৃহস্পতি কাদের জীবনে শুভ সময় শুরু করবে, জানুন।

JOb

  • বৃষ রাশি

বৃষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। ব্যবসাক্ষেত্রে আপনি যা চাইবেন তাই করতে পারবেন। সোনা ব্যবসায়ীরা খুব লাভবান হবেন। সব সমস্যার সমাধান হয়ে যাবে। ধর্মীয় যেকোনও কাজে বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে অর্থপ্রাপ্তি হবে।

আপনার বাড়িতে নতুন অতিথি আসতে পারে। কারোর জন্য এসময় চিন্তা করার দরকার নেই আপনার। সন্তানের সুখবরে আরও খুশি হবেন। দাম্পত্য জীবনে সুখ লেগে থাকবে। জীবনে আপনার সুখ লেগে থাকবে, বাবা মায়ের সঙ্গে ভালো থাকতে পারবেন আপনি।

  • মিথুন রাশি

মিথুন রাশির ব্যক্তিদের আর্থিক দিকে লাভ হবে। এই সময় চাকরিতে আপনি খুব লাভবান হবেন। কাজের জায়গা থেকে ব্যবসায় খুব লাভবান হবেন। তাছাড়া শেয়ার বাজারে বিনিয়োগ করতে পারেন, সেখান থেকে লাভের সম্ভাবনা রয়েছে।

প্রতিযোগিতামূলক পরীক্ষা দিলে সেখানে সফলতা অর্জন করতে পারবেন। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। নতুন সম্পত্তি কেনার সম্ভাবনা রয়েছে। এই সময় যারা বিদেশে যেতে চাইছেন যেতে পারেন। এসময় তাদের ঘুরতে ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

  • কর্কট রাশি

কর্কট রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। আপনার অর্থপ্রাপ্তি হবে। এই সময় মাথা ঠান্ডা রেখে সব কাজ করার চেষ্টা করবেন। পরিবারের সকলের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে এই রাশির জাতকদের। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনে আপনি সুখী হবেন।

অযথা কারোর সঙ্গে তর্কাতর্কিতে জড়াবেন না। বাবা মায়ের সঙ্গে শুভ সম্পর্ক বজায় থাকবে। তাছাড়া আপনার বাড়িতে নতুন অতিথি আসতে পারে। বন্ধুদের কাছ থেকে সম্পূর্ণ সমর্থন পাবেন। এসময় ব্যবসায় প্রত্যেকটি কাজ নিজেকে শান্ত রেখে করার চেষ্টা করবেন।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+