এপ্রিলে বৃহস্পতি মেষ রাশিতে গমন করবে, গুরু গ্রহের কৃপায় ব্যবসায় লাভের মুখ দেখবেন এরা
জ্যোতিষশাস্ত্রে বৃহস্পতি গ্রহের একটি বিশেষ গুরুত্ব রয়েছে, যখন গ্রহরা ঘর পরিবর্তন করে বা অস্ত যায় তখন বারো রাশির উপরেই বিশেষ প্রভাব ফেলে সে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে আবার কারোর জন্য নেতিবাচকও হতে পারে।

কোন রাশিতে প্রবেশ করবে গুরু গ্রহ
এপ্রিল মাসে মেষ রাশিতে প্রবেশ করবে গুরু গ্রহ। ২৩ এপ্রিল সকাল ৩টে ৩৩ মিনিটে বৃহস্পতি মেষ রাশিতে প্রবেশ করবে, ২৭ এপ্রিল দুপুর ২ টো পর্যন্ত একই রাশিতে থাকবে। সেই সময় কোন কোন রাশির শুভ সময় শুরু হবে, দেখুন

মেষ রাশি
বৃহস্পতি ঘর পরিবর্তন করার কারণে মেষ রাশির জাতক-জাতিকারা শুভ সময় শুরু করবে। এসময় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। শিক্ষার্থীদের জন্য খুব ভালো সময় আপনার, প্রেমের জীবনে সাফল্য আসবে। মাথা ঠান্ডা করে যেকোনও কাজ করলে আপনি সব কাজেই সফলতা অর্জন করতে পারবেন।

কর্কট রাশি
বৃহস্পতি ঘর পরিবর্তন করার কারণে কর্কট রাশির জাতক জাতিকাদের কাছে শুভ সময় শুরু। এসময় আপনার জীবনে সাফল্যের সময়। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। সেখান থেকে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। চাকরিতে পদোন্নতি হাওয়ার সম্ভবনা রয়েছে।
এসময় দূরে কোথাও স্ত্রীকে নিয়ে যেতে পারেন, তাহলে আপনার দাম্পত্য জীবনেও খুব শুভ সময় শুরু হবে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। আপনার জীবনে ভালো সময় শুরু হবে।

তুলা রাশি
গুরু গ্রহের কারণে তুলা রাশির শুভ সময় শুরু। এসময় আপনি জীবনে অনেক এগিয়ে যেতে পারবেন। চাকরিতে নতুন দ্বার খুলবে আপনার। ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন আপনি। বড় ভাই বা দাদা আপনার সঙ্গে খুব সহযোগিতা করবে। তাই ব্যবসা আপনি যথেষ্ট ভাবে উন্নতি করতে পারবেন।
কর্মজীবন থেকে ব্যবসায় সাফল্য অর্জন করতে পারবেন। আপনার দাম্পত্য জীবনে সুখ বজায় থাকবে।

সিংহ রাশি
গুরু গ্রহের গমনে কারণে সিংহ রাশির ব্যক্তিদের শুভ সময় শুরু হবে। এসময় আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। তীর্থযাত্রায় যাওয়ার সুযোগ আসবে। ব্যবসায় বিনিয়োগ করলে সেখান থেকে আর্থিক লাভের মুখ দেখবেন আপনি।

চাকরিতে পদোন্নতি হাওয়ার সম্ভবনা রয়েছে
এসময় দূরে কোথাও স্ত্রীকে নিয়ে যেতে পারেন, তাহলে আপনার দাম্পত্য জীবনেও খুব শুভ সময় শুরু হবে। সকল কাজে খুব এগিয়ে যেতে পারবেন, শিক্ষাক্ষেত্রে খুব উন্নতি করতে পারবেন।












Click it and Unblock the Notifications