আগামী বছর তিনবার রাশি বদল বৃহস্পতির, চাকরিতে উন্নতির মুখ দেখবেন কারা

জ্যোতিষশাস্ত্রে গুরুগ্রহের বিশেষ গুরুত্ব রয়েছে। গুরুগ্রহকেই দেবগুরু বলা হয়। এই শুভ গ্রহ হল বৃহস্পতি গ্রহ। বৃহস্পতি হল সুখ, সমৃদ্ধি, সম্মান, সম্পদের কারক। বৃহস্পতি যখন স্থান পরিবর্তন করেন তখন সকল রাশির ব্যক্তিদের উপর ইতিবাচক ও নেতিবাচক নানান প্রভাব ফেলে।

২০২৫ সালে বৃহস্পতি তার রাশি তিনবার পরিবর্তন করবে। আগামী বছর ১৫ মে বৃহস্পতি বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। এরপর অক্টোবর মাসে কর্কট রাশি রাশিতে প্রবেশ করবে। তারপর মিথুন রাশিতে প্রবেশ করবে বৃহস্পতি। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তিও হবে।

job promotion

  • জানুন সময়

১৫ মে বৃষ রাশি ছাড়বে বৃহস্পতি। তারপর বুধের সঙ্গে মিলিত হবে সে। তারপর ১৮ অক্টোবর রাত ৯ টা ৩৯ মিনিটে বৃহস্পতি মিথুন রাশি থেকে বেরিয়ে কর্কট রাশিতে প্রবেশ করবে । এরপর বৃহস্পতি আবারও মিথুন রাশিতে প্রবেশ করবে। ডিসেম্বর মাসের ৪ তারিখ রাত ৮ টা ৩৯ মিনিটে মিথুনে প্রবেশ করবে গুরু গ্রহ।

তারপর মিথুন থেকে কর্কটে প্রবেশ করবে। তারপর কর্কট থেকে মিথুনে প্রবেশ করবে। এসময় কিছু রাশির জাতক-জাতিকাদের অর্থপ্রাপ্তি হবার সম্ভাবনা রয়েছে। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন, দেখুন তো তালিকায় আপনিও রয়েছেন কিনা, জানুন।

  • বৃষ রাশি

বৃষ রাশির দ্বিতীয় ঘরে অবস্থান করতে চলেছে বৃহস্পতি। এই বছর আপনার আর্থিক দিকে খুব লাভ হবে। শুধু তাই নয়, আপনার ব্যবসায়ে যে কাজগুলি আটকে আছে সেই কাজগুলি আপনার হয়ে যাবে। মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করলে আপনিও জীবনে এগিয়ে যেতে পারবেন। ধর্মীয় যেকোনও কাজ করতে পারেন। এসময়ে উন্নতির পথ খুলবে আপনার। আয়ের নতুন উৎস খুঁজে পাবেন আপনি।

  • মিথুন রাশি

মিথুন রাশির ব্যক্তিদের ভাগ্যের দ্বার খুলবে। তাছাড়া গুরু গ্রহের কৃপায় আপনি জীবনে যা চাইবেন তাই করতে পারবেন। দাম্পত্য জীবনে সুখী হবেন আপনিও। ব্যবসায় অনেক লাভ হবে আপনার। অর্থসংক্রান্ত যে সমস্যা ছিল তা কেটে যাবে । শরীর আপনার ভালোই থাকবে। মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনের সুখী হবেন। কোনও কাজেই ব্যর্থ হবেন না আপনি।

  • সিংহ রাশি

সিংহ রাশির জাতক জাতিকাদের উপর বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব পড়ায় মনের ইচ্ছা পূরণ হবে। শিক্ষাক্ষেত্রে অনেক দূর পর্যন্ত এগোতে পারবেন আপনি। শুধু তাই নয়, ভাই বোনের সঙ্গে ভালো সম্পর্ক বজায় থাকবে আপনার। বছরের শেষেও আপনার অর্থপ্রাপ্তি হবে।

(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+