বৃহস্পতি গোচরে নতুন বাড়ি কেনার সম্ভাবনা রয়েছে কোন রাশির ব্যক্তিদের?
জ্যোতিষশাস্ত্রে (astrology) বৃহস্পতি গ্রহকে আমরা গুরু গ্রহ বলেই জানি। বৃহস্পতি যখন ঘর পরিবর্তন করে তখন বিশেষ প্রভাব ফেলে সকল রাশির ব্যক্তিদের ওপরে। সেটি কারোর জন্য ইতিবাচক হতে পারে, আবার কারোর জন্য তা নেতিবাচক হতে পারে। চলতি বছরের পয়লা মে বৃহস্পতি বৃশ্চিক রাশিতে প্রবেশ করতে চলেছে। এসময় আপনার জীবনে সাফল্যের সময় শুরু হবে। আর্থিক দিকে খুব লাভ হবে কোন রাশির ব্যক্তিদের।
পয়লা মে দুপুর ২ টো ২৯ মিনিটে বৃহস্পতি মেষ রাশি ছেড়ে বৃশ্চিক রাশিতে প্রবেশ করবে। যে কারণে কিছু রাশির জাতক জাতিকারা নতুন সম্পত্তির মালিক হতে পারেন। জানুন সেই রাশির তালিকায় কারা রয়েছেন।

- কর্কট রাশি
বৃহস্পতি স্থান পরিবর্তন করায় কর্কট রাশির ব্যক্তিদের সাফল্যের সময় শুরু হবে। আটকে থাকা প্রত্যেকটি কাজ হয়ে যাবে আপনার। এসময় আপনি সকল কাজেই সফলতা অর্জন করতে পারবেন। পরিশ্রমের পূর্ণ ফল পাবেন আপনি। মনের ইচ্ছা পূরণ হওয়ার সম্ভাবনা রয়েছে। দূরে কোথাও ঘুরতে যেতে পারেন। তাছাড়া আপনার স্ত্রীর সঙ্গে অশান্তি অনেকটাই কমবে। মনের অনেকটা মিল হবে আপনাদের। পৈত্রিক সম্পত্তি ফিরে পাওয়ার সম্ভাবনা রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের।
- ধনু রাশি
ধনু রাশির জাতক জাতিকাদের শুভ সময় শুরু হতে চলেছে। এসময় আপনি ব্যবসায় খুব সফলতা অর্জন করতে পারবেন। তাছাড়া আপনি যদি কোথাও অর্থ বিনিয়োগ করতে চান করতে পারেন। যারা বিদেশ যেতে চাইছেন যেতে পারেন। গবেষণার সঙ্গে যারা যুক্ত তাদের পড়াশোনার জন্য বাইরে যেতে হতে পারে। আটকে থাকা প্রত্যেকটি কাজ আপনার হয়ে যাবে। শীঘ্রই নতুন সম্পত্তি, যানবাহন কিনতে পারেন।
- মীন রাশি
মীন রাশির জাতক জাতিকাদের সাফল্যের সময় শুরু হবে। এসময় আপনার আপনাদের মনের গুপ্ত ইচ্ছা পূরণ হবে। নয়া সম্পত্তির মালিক হবেন আপনারা। দূরে কোথাও আপনি পরিবারের সকলের সঙ্গে ঘুরতে যেতে পারেন। কোনও শুভ খবরে আপনি খুব খুশি হয়ে উঠবেন। মনের ইচ্ছা পূরণ হবে। তাছাড়া আপনি যদি কোথাও অর্থ বিনিয়োগ করতে চান করতে পারেন। অংশীদারিত্ব ব্যবসায় বিনিয়োগ করতে পারেন। আর্থিক দিকে খুব লাভ হবে আপনার। আর্থিক সংকট কেটে সুখের মুখ দেখবেন এই রাশির জাতক জাতিকারা।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications