বুধের রাশিতে বৃহস্পতির প্রবেশে কারা টাকা গুণে শেষ করতে পারবেন না, জানেন?
প্রত্যেকটি গ্রহ ও নক্ষত্রদের অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই গ্রহরা যখন ঘর বদল করে তখন সকলের ওপর নানান প্রভাব ফেলে। জ্যোতিষশাস্ত্রে নয়টি গ্রহ রয়েছে। তার মধ্যে বৃহস্পতিকে গুরু গ্রহকে বা দেবগুরু বলে মনে করা হয়। এই গ্রহ জ্ঞান, প্রজ্ঞা, ভাগ্য, সম্পদ, বিবাহ, ধর্মের কারক বলে মনে করা হয়।
এই গ্রহ যখন ঘর বদল করে তখন সকলের উপরেই নানান প্রভাব ফেলে। ১৪ মে রাত ১১ টা ২০ মিনিটে মিথুন রাশিতে প্রবেশ করবে গুরু গ্রহ। এই সময়ে কিছু রাশির জাতক জাতিকাদের অর্থপ্রাপ্তি নিশ্চিত।

এসময় আপনারা যা চাইবেন তাই করতে পারবেন। ১৮ অক্টোবর রাত ৯ টে ৩৯ মিনিটে বৃহস্পতি মিথুন রাশি ছেড়ে চন্দ্রের রাশি কর্কট রাশিতে প্রবেশ করবে। ১২ বছর পর এই রাশিতে প্রবেশ করবে গুরু গ্রহ। এই সময় কিছু রাশির জাতিকাদের অর্থপ্রাপ্তি নিশ্চিত। দাম্পত্য জীবন থেকে পারিবারিক জীবনেও তারা খুব সুখী হবেন।
বৃষ রাশি
বৃষ রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় শুরু হবে। এসময় কোনও কাজেই পিছিয়ে পড়বেন না। ভাগ্যের দ্বার খুলবে আপনার। আপনার অষ্টম ঘরেই প্রবেশ করবে এই গ্রহ। তাছাড়া যদি আপনি কোনও ঝুঁকিপূর্ণ কাজ করেন, সেখানেও সফলতা আসবে। কর্মক্ষেত্রে আপনার লাভের মুখ দেখবেন। পরিবারের সদস্যদের ভালো থাকতে পারবেন। তাই আপনার মানসিক চাপ আগের থেকে অনেক কমবে। বিবাহিত জীবনেও আপনি খুব সুখী হবেন। এই সময় মাথা ঠান্ডা রেখে প্রত্যেকটি কাজ করুন। অংশীদারিত্ব ব্যবসায় যদি বিনিয়োগ করেন, সেখান থেকেও লাভের মুখ দেখবেন আপনারা।
সিংহ রাশি
সিংহ রাশির জাতক-জাতিকাদের উপর বৃহস্পতি গ্রহের শুভ প্রভাব পড়বে। আপনার একাদশ ঘরে প্রবেশ করবে এই গ্রহ। তাছাড়া আপনার আটকে থাকা সব কাজ হয়ে যাবে। যদি যারা অবিবাহিত রয়েছেন, তাদের বিয়ের প্রস্তাব আসতে পারে। আপনার সন্তানের কোনও সুখবরে আপনার মনে খুশি থাকবে। আপনার ব্যবসায় ভাই বোনেরা আপনাকে যথেষ্ট সাহায্য করবেন। শারীরিক ও মানসিকভাবে আপনি সুস্থ থাকতে পারবেন। তবে পায়ের ব্যথায় ভুগতে পারে আপনাকে। শরীর খারাপ হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন আপনি।
ধনু রাশি
ধনু রাশির জাতক-জাতিকাদের অষ্টম ঘরে প্রবেশ করতে চলেছে বৃহস্পতি গ্রহ। আর বৃহস্পতির শুভ প্রভাবে চাকরি থেকে ব্যবসায় সাফল্য নিশ্চিত। এই সময় আপনার ভালো সময় কাটবে। পরিবারের সকলেই আপনার কথা মেনে চলবেন। এই সময় আপনার আত্মবিশ্বাস ক্রমশ বাড়তে থাকবে। আধ্যাত্মিকতার প্রতি ঝোঁক বাড়বে। শ্বশুর বাড়ি থেকে সম্পত্তি লাভের সম্ভাবনা রয়েছে। জীবনে সুখ বজায় থাকবে আপনার।
(এই সকল তথ্য জ্যোতিষ নির্ভর, সকলের ক্ষেত্রে এটি প্রযোজ্য নাও হতে পারে)












Click it and Unblock the Notifications